Calcutta High Court: পুলিশকে বেআইনি কাজ করতে কি উৎসাহ দিচ্ছেন পুলিশ কমিশনার? কৌস্তভের গ্রেফতারি মামলায় প্রশ্ন বিচারপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুলিশকে বেআইনি কাজ করতে কি উৎসাহ দিচ্ছেন পুলিশ কমিশনার? এই ধরনের আচরণ ঠিক নয়। সোমবার কৌস্তভ বাগচির গ্রেফতারিতে কলকাতা পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, পুলিশ কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়। রিপোর্টে ওই দিনের পুলিশের পদক্ষেপকে সমর্থন করা হয়েছে। কিন্তু সে দিন ঘটনাটি কী ঘটেছিল সবার তা জানা উচিৎ।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: মোদির সঙ্গে সাংসদদের বৈঠকের আগেই দিল্লিতে শুভেন্দু, বৈঠক করবেন শাহ-নাড্ডাদের সঙ্গে  

বিচারপতি রাজাশেখর মান্থা এদিন উভয় পক্ষের মন্তব্য শোনার পর বলেন, জনসমক্ষে এক জন আরেক জনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন, এটা কি খুব গ্রহণযোগ্য? পুলিশকে সতর্ক করার প্রয়োজন রয়েছে। এমনটাই মন্তব্য পেশ করেন তিনি। এদিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এ ব্যাপারে ফের হলফনামা জমা দেওয়ার জন্য ১২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে। ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

Kaustav Bagchi twitter
পুলিশকে বেআইনি কাজ করতে কি উৎসাহ দিচ্ছেন পুলিশ কমিশনার? প্রশ্ন বিচারপতির 

এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কৌস্তভ বাগচিকে সিআরপিএফ নিরাপত্তাবলয় দিতে হবে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, তা সম্ভব নয়। সোমবার আদালতের তরফে জানানো হয়েছে, সিআরপিএফ না পারলে সিআইএসএফ নিরাপত্তা দিক। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রককে মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

পুলিশকে বেআইনি কাজ করতে কি উৎসাহ দিচ্ছেন পুলিশ কমিশনার? প্রশ্ন বিচারপতির 

kaustav bagchi 1677912110
পুলিশকে বেআইনি কাজ করতে কি উৎসাহ দিচ্ছেন পুলিশ কমিশনার? প্রশ্ন বিচারপতির 

উল্লেখ্য, চলতি মাসেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির বাড়িতে মধ্যরাতে হানা দেয় পুলিশ। ৪ মার্চ সকালে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও ওই দিনেই ব্যাঙ্কশাল আদালতে জামিনে মুক্তি পান তিনি। তারপর থেকেই তাঁর গ্রেফতারি নিয়ে শুরু হয় চর্চা। পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন তিনি। সেখানেই বিচারপতি রিপোর্ট তলব করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত