Rain in Bengal: রাজ্যের একাধিক জেলায় শুরু প্রবল ঝড়বৃষ্টি, বজ্রাঘাতে মৃত একাধিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে ফের বৃষ্টি। দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এই সময় ফের দুঃসংবাদ। বজ্রাঘাতে মৃত্যু চারজনের। মুর্শিদাবাদ ও মেদিনীপুরে ঘটনাটি ঘটেছে। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Delhi Capitals: পার্টিতে তরুণীর সঙ্গে অসভ্য ব্যবহার ক্রিকেটারের! সৌরভের দলে নতুন বিতর্ক

রাজ্যের একাধিক জেলায় শুরু প্রবল ঝড়বৃষ্টি, নিহত ৪
রাজ্যের একাধিক জেলায় শুরু প্রবল ঝড়বৃষ্টি, নিহত ৪

সূত্রে খবর, মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকের কাগ্রামে দুজনের মৃত্যু হয়েছে। সামশেরগঞ্জ থানার অন্তর্গত লক্ষ্মীনগরে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া জখম হয়েছেন তিনজন। আহতদের দ্রুত উদ্ধার করে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

রাজ্যের একাধিক জেলায় শুরু প্রবল ঝড়বৃষ্টি, নিহত ৪
রাজ্যের একাধিক জেলায় শুরু প্রবল ঝড়বৃষ্টি, নিহত ৪

রাজ্যের একাধিক জেলায় শুরু প্রবল ঝড়বৃষ্টি, নিহত ৪

সামশেরগঞ্জ থানার লক্ষ্মীনগরে সালাউদ্দিন শেখ নামের এক ২১ বছরের যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় গঙ্গার ধারে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে আরও তিনজন ছিল বলেও জানা গিয়েছে। মৃত যুবকের কয়েকদিন আগেই বিয়ে হয়েছিল।

রাজ্যের একাধিক জেলায় শুরু প্রবল ঝড়বৃষ্টি, নিহত ৪
রাজ্যের একাধিক জেলায় শুরু প্রবল ঝড়বৃষ্টি, নিহত ৪

অন্যদিকে, মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার যাদবনগরে ২৬ বছরের এক যুবকের মৃত্যু হয়। মৃতের নাম তাপস পাতর (২৬)। দুপুরে ক্ষেতের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেইসময় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। মাঠেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাস্পাতালেনিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত