নজরবন্দি ব্যুরোঃ দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে এবার বড়সড় কেলেঙ্কারি। সৌরভের দলকে নিয়ে তুমুল বিতর্ক। ফ্র্যাঞ্চাইজির পার্টিতে কয়েকদিন আগেই দিল্লি ক্যাপিটালসের এক তারকা মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন। তারপরেই ফ্র্যাঞ্চাইজিতে শৃঙ্খলারক্ষার নতুন নিয়ম চালু হল।
আরও পড়ুনঃ নাইটদের কাছে হেরে বিস্ফোরক বিরাট, সতীর্থদের উদ্দেশ্যে কী বললেন অধিনায়ক
সেই কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি বজায় রাখতে রাত দশটার পর কোনও ক্রিকেটার পরিচিতদের রুমে ঢোকাতে পারবে না। যদি অতিথিদের বিনোদনের বিষয় থাকে, তাহলে হোটেলের রেস্তোরাঁ অথবা ক্যাফে রুমে যাওয়া যেতে পারে।

তবে কোনওভাবেই রুমে একান্তে ঢোকানো যাবে না। জানা গিয়েছে, দলের একটি পার্টিতে এক মহিলার সঙ্গে খারাপ আচরণ করেছেন এক ক্রিকেটার। ওই মহিলা বা ক্রিকেটার কারওরই নাম প্রকাশ্যে আনা হয়নি।

যে ক্রিকেটার এই কাণ্ড ঘটিয়েছে, তাঁকে নিয়ে দলের বাকিরা বিরক্ত। তিনি দেশি না বিদেশি তা জানা যায়নি। বিষয়টিকে অত্যন্ত গোপন রাখা হয়েছে। সেই ক্রিকেটার দেশি না বিদেশি তা নিয়েও কিছু জানা যায়নি।
পার্টিতে তরুণীর সঙ্গে অসভ্য ব্যবহার ক্রিকেটারের! সৌরভের দলে নতুন বিতর্ক

কলকাতাকে ঘরের মাঠে হারানোর পর হায়দরাবাদকে হারিয়েছে দিল্লি। আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। আর এর মধ্যেই এই ঘটনা নিয়ে নতুন সমস্যা তৈরি করেছে দলে।



