IPL23: নাইটদের কাছে হেরে বিস্ফোরক বিরাট, সতীর্থদের উদ্দেশ্যে কী বললেন অধিনায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২১ রানে হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি বলেছেন যে তার খেলোয়াড়রা মাঠে অনেক ভুল করেছে এবং প্রতিপক্ষ দলকে জয় উপহার দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ২০১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে কোহলির হাফ সেঞ্চুরি সত্ত্বেও আরসিবি’র দল আট উইকেটে ১৭৯ রান করতে পারে।

আরও পড়ুনঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পেলেন আরও ৫ ক্রিকেটার, বাংলা থেকে ১

- Advertisement -

তারা ছাড়া শুধুমাত্র মহিপাল লোমরর (৩৪) এবং দিনেশ কার্তিক (২২) রান করেন। আর সেই কারনেই ভাল ফর্মে থাকা আরসিবি কার্যত ছন্দহীন কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে হেরে গিয়েছে ২১ রানে। নাইটদের বিরুদ্ধে এই হার কাঁটার মতো বিঁধছে আরসিবির ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলিকে।

14 18

যার প্রতিফলন শোনা গেল ম্যাচ শেষের সাক্ষাৎকারে। সতীর্থদের প্রতি ক্ষোভ উগরে দিলেন বিরাট। ঠিক কী বলেছেন বিরাট? তিনি ম্যাচ শেষে বলেল, ”সত্যি বলতে আমরা ম্যাচটা ওদের উপহার দিয়েছি। আমরা হারারই যোগ্য ছিলাম। পেশাদারদের মতো খেলতে পারিনি। আমরা ভাল বল করেছি, কিন্তু ফিল্ডিংয়ের মান অত্যন্ত খারাপ ছিল।

16 15

- Advertisement -

এটা আসলে মুফতে ওদের জিতিয়ে দেওয়া।” আরসিবির দায়িত্বপ্রাপ্ত অধিনায়কের বক্তব্য,”ফিল্ডিং করার সময় ৪-৫ ওভারের একটা সময় এসেছিল যখন আমরা বেশ কয়েকটা সুযোগ নষ্ট করি। ব্যাট করার সময় আমরা ভাল মঞ্চ তৈরি করে ফেলেছিলাম। কিন্তু তারপর ৪-৫টা সহজ উইকেট পেয়ে গেল ওরা। ওই বলগুলি উইকেট পাওয়ার মতো বল ছিল না। কিন্তু আমরা সোজা ফিল্ডারদের হাতে বলগুলি মেরে দিলাম।”

নাইটদের কাছে হেরে বিস্ফোরক বিরাট, সতীর্থদের উদ্দেশ্যে কী বললেন অধিনায়ক

15 17
নাইটদের কাছে হেরে বিস্ফোরক বিরাট, সতীর্থদের উদ্দেশ্যে কী বললেন অধিনায়ক

উল্লেখ্য, চিন্নাস্বামী স্টেডিয়ামে গত বুধবারও স্পিন ম্যাজিক ব্যবহার করে বেঙ্গালুরুকে বধ করেছে। যেটা তারা ঘরের মাঠে করেছিল। ব্যাটসম্যান হিসেবে জেসন রয়-এর ২৯ বলে ৫৬ রান যে নাইটদের ২০০ রান করতে অনেকটাই সাহায্য করেছে বলে মনে করেন বিরাট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর