নজরবন্দি ব্যুরোঃ আইপিএল এর মাঝেই বিশ্ব টেস্ট ম্পিয়নশিপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে ফেরানো হয়েছে আইপিএলে দুর্দান্ত খেলা আজিঙ্কা রাহানে। ভাল রান না পেলেও দলে রাখা হয়েছে কে এল রাহুল কে। এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু ৭ জুন।



ইংল্যান্ডের ওভালে হবে সেই ম্যাচ। আর এবার প্রধান দলের সাথে আরও পাঁচ ক্রিকেটারকে পাঠানো হবে ইংল্যান্ডে। স্ট্যান্ডবাই হিসাবে । আর সেই ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন বাংলার এক ক্রিকেটার। ঐ পাঁচ ক্রিকেটার হলেন সরফরাজ খান, ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি এবং মুকেশ কুমার ।



সরফরাজ এবং রুতুরাজ ব্যাটার, ঈশান উইকেটরক্ষক, নবদীপ এবং মুকেশ পেসার। ইংল্যান্ডে গিয়ে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারে ভারত। মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেইদল এইরকম। রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক),
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পেলেন আরও ৫ ক্রিকেটার, বাংলা থেকে ১

রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট। এবার এই দলের সাথে যুক্ত হলেন আরও পাঁচ ক্রিকেটার। এক কথায় এই বিশ্ব টেস্টের ফাইনাল নিয়ে সব রকম ভাবে এগতে চাইছে ভারতীয় বোর্ড।








