কোটি টাকার চুক্তি ক্রিকেটারদের সাথে! সর্ত একটাই দেশের হয়ে খেলা যাবে না, ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিস্ফোরক দাবি সংবাদ মাধ্যমের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে বিভিন্ন টি-টোয়েন্টি লিগ। আইপিএলের মতই এটি এইরকম টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছেন বিশ্বের বহু তারকা ক্রিকেটার। দেশের হয়ে খেলে যা টাকা পান তার থেকে অনেক কম সময়ে অনেক বেশি টাকা পাওয়া যায় এই সমস্ত টি-টোয়েন্টি লিগ।

আরও পড়ুনঃ IPL থেকে ছুটি নাও রোহিত, কেন এমন বললেন গাভাসকর?

আর আইপিএলের মতো টি-টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজি দলগুলি আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারদের প্রস্তাব দিচ্ছে দেশের হয়ে ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার। এমনই এক বিস্ফোরক দাবি করেছে ‘টাইম লন্ডন’ সংবাদমাধ্যম। ক্যারিবিয়ান লিগ, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ ও সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগের দল রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।

1 40

এইসব টি-টোয়েন্টি লিগের খেলার জন্য নাকি ইংল্যান্ডের ৬ জন ক্রিকেটার কে প্রস্তাব দিয়েছে আইপিএলের বিভিন্ন দল। কিন্তু কোন কোন ক্রিকেটারকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে তা অবশ্য জানায়নি সেই সংবাদমাধ্যমটি। প্রস্তাবটি হল ইংল্যান্ডের ওই ছয় জন ক্রিকেটার কে বলা হয়েছে এই টুর্নামেন্টে খেলতে হলে তাদের ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ছেড়ে বেরিয়ে আসতে হবে।

2 24
কোটি টাকার চুক্তি ক্রিকেটারদের সাথে! সর্ত একটাই দেশের হয়ে খেলা যাবে না, ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিস্ফোরক দাবি সংবাদ মাধ্যমের

আর বেরিয়ে এল এক বছরের জন্য এই ৬ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করবে তারা। আর তার জন্য তাদের বিপুল অঙ্কের টাকা দিতে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজিগুলো। এই ঘটনাতেই মনে করা হচ্ছে যে আগামী দিনে ফুটবলের মত হয়ে যেতে পারে বিশ্ব ক্রিকেট। যেখানে ক্লাবে খেলায় হবে মূল লক্ষ্য। দেশের হয়ে ক্রিকেট খেলাটা হবে গৌণ। সংবাদমাধ্যমটি দাবি করেছে সারাবিশ্বে টি-টোয়েন্টি লিগে ফ্র্যাঞ্চাইজিগুলো বেশি দাপট থাকার কারণেই এমন ঘটছে।

তাদের আরো দাবি শুধুমাত্র ইংল্যান্ড নয়। এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকেও এমন প্রস্তাব দেওয়া হয়েছে। খবরে প্রকাশ সারা বছর খেলার জন্য ঐ ক্রিকেটারদের বার্ষিক কুড়ি কোটি টাকা দিতে রাজি আইপিএল দল গুলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম রয়েছে যে, অন্য দেশের টি-টোয়েন্টি লিগে যুক্ত হতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে হবে।

কোটি টাকার চুক্তি ক্রিকেটারদের সাথে! সর্ত একটাই দেশের হয়ে খেলা যাবে না, ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিস্ফোরক দাবি সংবাদ মাধ্যমের

3 23

মনে করা হচ্ছে অন্য দেশের ক্রিকেটারদের এমন প্রস্তাব দিলে তারা দেশের হয়ে খেলা ছেড়ে দিতে পারে। অপর দিকে ভারতীয় ক্রিকেটাররাও যদি দেশের হয়ে অবসর নিয়ে এই লিগগুলি খেলতে চলে যান, সে ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে বড় বদল ঘটতে পারে। ক্ষতি হতে পারে সামগ্রিক ক্রিকেটের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর