Jakir Hossain: তৃণমূলের কিছু প্রধান চুরি করে, তার দায় নিতে হয় দলকে, বিস্ফোরক জাকির হোসেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক বিষয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার হয়েছেন বহু নেতারাই। যার জেরে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এবার তা বিস্ফোরক মন্তব্য করে বসলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তাঁর কথায়, তৃণমূলের কিছু প্রধান চুরি করে। তার দায় দলকে নিতে হয়।

আরও পড়ুনঃ Shankar Ghosh: স্যোশাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বিজেপি বিধায়কের

শনিবার অনুষ্ঠান মঞ্চ থেকে একরাশ ক্ষোভ উগরে দিয়ে জাকির হোসেন বলেন, তৃণমূলের কিছু প্রধান চুরি করে। আর তার দায় নিতে হয় দলকে। এমনকি অপরাধের ভার নেত্রীর ওপরে পড়ে বলেও দাবি তৃণমূল নেতার। শুধু তাই নয়, এর বিরুদ্ধে জেলা সভাপতিকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেন তিনি।

315844416 675959653892345 8254297099446891320 n
তৃণমূলের কিছু প্রধান চুরি করে, ফিরহাদের সামনেই মন্তব্য জাকিরের 

জাকির হোসেনের এহেন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। বিশেষ করে তাঁর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূলের অন্দরে এ দুর্নীতি রয়েছে তা স্বীকার করে নেন ফিরহাদ। পরে ড্যামেজ কন্ট্রোল দিতে নেমে বলেন, তৃণমূল একটা পরিবারের মতো। নিশ্চিত ভাবে সংসারে পাঁচটা ভাই থাকলে একটা ভাই বদনাম করে দেয়। এক কোটির পার্টিতে খুব বেশি হলে ১ হাজার চোর-চামার নিশ্চিত ভাবে আছে। শতাংশের নিরিখে তা খুবই কম। এর থেকে বেশি নেই। কিন্তু যারা চোর তাঁদের সমর্থন করি না।

তৃণমূলের কিছু প্রধান চুরি করে, ফিরহাদের সামনেই মন্তব্য জাকিরের 

343990212 1541867066337256 8705410026173766227 n
তৃণমূলের কিছু প্রধান চুরি করে, ফিরহাদের সামনেই মন্তব্য জাকিরের 

আগামী নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সুর চড়াতে চাইছে বিরোধীরা। কারণ, একের পর এক নেতা গ্রেফতারের পর এখন প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা। এখনও অনেক নেতারা তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছেন, এমনটাও জানা যাচ্ছে। এমত অবস্থায় জাকির হোসেনের মন্তব্য দলকে ফের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন