HomeTagsJakir hossain

jakir hossain

Jakir Hossain: তৃণমূলের কিছু প্রধান চুরি করে, তার দায় নিতে হয় দলকে, বিস্ফোরক জাকির হোসেন

শনিবার অনুষ্ঠান মঞ্চ থেকে একরাশ ক্ষোভ উগরে দিয়ে জাকির হোসেন বলেন, তৃণমূলের কিছু প্রধান চুরি করে। আর তার দায় নিতে হয় দলকে। এমনকি অপরাধের ভার নেত্রীর ওপরে পড়ে বলেও দাবি তৃণমূল নেতার। শুধু তাই নয়, এর বিরুদ্ধে জেলা সভাপতিকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেন তিনি।

Jakir Hossain: তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব, ইডির নজরে আরও এক তৃণমূল নেতা

গরু পাচার মামলায় এবার তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব করল ইডি। মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ককে আগামী সপ্তাহেই সমস্ত নথি নিয়ে তলব করা হয়েছে। জানা গেছে, ২ মার্চ তাঁকে এবিষয়ে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেবারে হাজিরা এড়িয়ে গেছেন তিনি। তাই এবার তলব করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার এক তৃণমূল নেতাকেও ডেকে পাঠানো হয়েছে।

Jakir Hossain: কেন বিপুল পরিমাণে নগদ অর্থ মজুত ছিল? জাকিরকে তলব আয়কর বিভাগের

তাঁর কাছে কেন বিপুল পরিমাণে নগদ অর্থ মজুত ছিল? রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ও একাধিক ফ্যাক্টরি থেকে ১৫ কোটি টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ দানা বাঁধছে রহস্য। শুক্রবার তৃণমূল বিধায়ককে ডেকে পাঠাল আয়কর দফতর। ওই সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। এমনটাই খবর মিলেছে।  

Dilip Ghosh: কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে, রাজ্যজুড়ে টাকা উদ্ধারের ঘটনায় দিলীপের কটাক্ষ

কলকাতা থেকে জেলা, একাধিক জায়গায় চলে আয়কর দফতরের অভিযান। মোট ২৮ জায়গায় অভিযান চালিয়ে মোট ১৫ কোটি টাকা উধার করেছে আয়কর বিভাগ। আয়কর বিভাগের নজরে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। যা নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, কেষ্টবাবু নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বেরোবে। 

Income Tax Raid: রাজ্যজুড়ে বিরাট অভিযানে আয়কর বিভাগ, নজরে তৃণমূলের বিধায়ক-কাউন্সিলররা

বুধবার সকাল থেকে রাজ্যজুড়ে বিরাট অভিযানে আয়কর বিভাগ। জেলা থেকে রাজধানীতে চলছে অভিযান। নজরে তৃণমূলের বিধায়ক থেকে কাউন্সিলররা। তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ির ফ্যাক্টরিতে হানা আয়কর বিভাগের। বুধবার দুপুরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরি, বিজলি বিড়ি ফ্যাক্টরি এবং সুতির বিধায়ক জাকিরের শিব বিড়ি ফ্যাক্টরিতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা।

Nimtita Blast: নিমতিতার বিস্ফোরণে গ্রেফতার আরও এক, দ্রুত রহস্যের সমাধান!

নিমতিতার বিস্ফোরণে গ্রেফতার আরও এক। গ্রেফতার করল এনআইএ। সূত্রের খবর, ধৃতের নাম ঈষা খান। আগামী ৭ জুন অবধি তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ। এই নিয়ে নিমতিতার বিস্ফোরণে তৃতীয় জনকে গ্রেফতার করল এনআইএ।

শুকোচ্ছে বিস্ফোরণের ক্ষত, সার্জিক্যাল জুতো পায়ে আড়াই মাস পর ঘরে ফিরছেন জাকির

শুকোচ্ছে বিস্ফোরণের ক্ষত,  প্রায় আড়াই মাস ধরে একটানা শুয়ে আছেন হাসপাতালের বেডে। মাঝখানে বাংলার রাজ্য- রাজনীতিতে বহু জল গড়িয়ে গিয়েছে। ধীরে ধীরে ক্ষতর দাগ সারিয়ে এবার বাড়ি ফিরছেন জাকির হোসেন। সুস্থ এখন আগের থেকে অনেকটাই।

Trending Now