Jakir Hossain: তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব, ইডির নজরে আরও এক তৃণমূল নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় এবার তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব করল ইডি। মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ককে আগামী সপ্তাহেই সমস্ত নথি নিয়ে তলব করা হয়েছে। জানা গেছে, ২ মার্চ তাঁকে এবিষয়ে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেবারে হাজিরা এড়িয়ে গেছেন তিনি। তাই এবার তলব করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার এক তৃণমূল নেতাকেও ডেকে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ Partha Chaterjee: নিয়োগ দুর্নীতিতে নিজের ভূমিকা অস্বীকার করলেন পার্থ, বল ঠেলে দিলেন বোর্ডের দিকেই

চলতি বছরের প্রথম দিকেই বিধায়ক জাকির হোসেনের বড়িতে হানা দিয়ে বিপুল টাকা উদ্ধার করে আয়কর দফতর। মুর্শিদাবাদে একাধিক ঠিকানায় অভিযন চালায় আয়কর বিভাগ। সেবার তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্য নেতৃত্ব। তৃণমূলের তরফে বলা হয়, জাকির ব্যবসায়ী। সেই সূত্রেই তাঁর কাছে নগদ টাকা থাকা স্বাভাবিক। কিন্তু এখন ইডির তলবে প্রশ্ন উঠতে শুরু করেছে।

1286980 ed 11
তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব, গরু পাচার মামলায় বিরাট পদক্ষেপ 

জাকির হোসেনকে সমস্ত নথি নিয়ে তলব করা হয়েছে আগামী সপ্তাহে। সেখানে ব্যাঙ্কের সমস্ত নথিপত্র এবং যাবতীয় আর্থিক লেনদেনের কাগজপত্র নিয়ে তাঁকে যেতে হবে দিল্লির ইডি কার্যালয়ে। মনে করা হচ্ছে, গরু পাচার মামলায় এবার বিড়াত পদক্ষেপ নিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সূত্রের খবর, তৃণমূল বিধায়ক জাকির হোসেন ২০১৭ সালে গরুপাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের বিরুদ্ধে এফআইআর করেছিলেন। তাঁকে প্রাণে মারার চেষ্টা করছেন এনামুল, এমনটাও অভিযোগ তোলেন। যদিও সেই সময় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি এনামুলের বিরুদ্ধে। ২০২১ সালের নির্বাচনের আগে একটি বোমা বিস্ফোরণে আহত হন তিনি।

তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব, গরু পাচার মামলায় বিরাট পদক্ষেপ 

jakirhossain 1
তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব, গরু পাচার মামলায় বিরাট পদক্ষেপ 

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানায় রাজ্য পুলিশের করা একটি এফআইআরকে নিজেদের তদন্তভুক্ত করতে চলেছে ইডি।সেই মামলায় বসিরহাটের আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেফতারও করে সিআইডি। এখন জামিন পেয়েছেন বারিক। সেই নেতাকেও এবার তলব করা হয়েছে ইডির তরফে। এমনটাই সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত