শুকোচ্ছে বিস্ফোরণের ক্ষত, সার্জিক্যাল জুতো পায়ে আড়াই মাস পর ঘরে ফিরছেন জাকির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুকোচ্ছে বিস্ফোরণের ক্ষত,  প্রায় আড়াই মাস ধরে একটানা শুয়ে আছেন হাসপাতালের বেডে। মাঝখানে বাংলার রাজ্য- রাজনীতিতে বহু জল গড়িয়ে গিয়েছে। ধীরে ধীরে ক্ষতর দাগ সারিয়ে এবার বাড়ি ফিরছেন জাকির হোসেন। সুস্থ এখন আগের থেকে অনেকটাই। তবে এই কোভিড কালে মানতে হবে সব বিধিনিষেধ। আগামী কাল জঙ্গীপুরে ফিরবেন ঘরের ছেলে।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা জারি, দিনহাটায় আক্রান্ত উদয়ন গুহ।

গত ১৭ই মার্চ কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তিস্তা- তোর্সা এক্সপ্রেস ধরতে আসেন, সেই সময় নিমতিতা স্টেশনের কাছে বোমাবাজি হয় রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর, শরীরে একাধিক ক্ষত নিয়ে প্রাথমিক ভাবে ভর্তি হয়েছিলেন জঙ্গীপুরে। সেখানেই পায়ে সেলাই পড়েছিল একাধিক। তার পর থেকে টানা এতোদিন SSKM-এ ভর্তি ছিলেন তিনি। আরও একাধিক সেলাই, অস্ত্রোপাচারের পর ধীরে ধীরে উন্নতি হয়েছে শারীরিক অবস্থার। ঘটনার তদন্তে গঠন হয়েছিলো সিট। জিজ্ঞাসাবাদ হয়েছে বহু।

তার পরেও তার ওপর ভরসা রেখেছিলেন মুখ্যমন্ত্রী। এবারের জঙ্গীপুরের প্রার্থী তিনিই।  তবে শারীরিক অবস্থার কারণে একদিনও পৌঁছোতে পারেননি সেখানে। এতদিনের অবসান ঘটবে আগামী কাল। প্রায় আড়াই মাস কাটিয়ে আগামীকাল জঙ্গীপুর ফিরবেন তিনি। আগামিকাল ভোর সাড়ে চারটেয় কলকাতার পিজি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে নিজের গড় জঙ্গিপুরে ‘জনতার দরবারে’ যাবেন। রঘুনাথগঞ্জের বাড়িতে কিছুক্ষণ স্থানীয় দলীয় কর্মীদের  সঙ্গে সময় কাটিয়ে বিকেলে যাবেন সুতির অরঙ্গাবাদের বাড়িতে।

তবে সূত্রের খবর চিকিৎসকদের তরফে জানানো হয়েছে এখনও সুস্থ হতে সময় লাগবে জাকিরের। মুর্শিদাবাদে থাকলেও নিয়মিত যোগাযোগ থাকবে চিকিৎসকদের সঙ্গে। এখনই স্বাভাবিক ভাবে হাঁটতে পারবেন না তিনি।  জাকির হোসেনকে পরানো হয়েছে এক বিশেষ ধরনের সার্জিক্যাল জুতো। যার ওজন প্রায় আট থেকে দশ কেজি।

শুকোচ্ছে বিস্ফোরণের ক্ষত, হাসপাতালে থেকে পেয়েছেন মমতায় জয়ের কথা, সেখানে শুয়েই শুনেছেন মা-মাটি মানুষের হ্যাট্রিকের কথা। খবর পেয়ে উচ্ছসিত জাকির বলেছেন “বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মা মমতা বন্দোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন। গর্বিত বোধ করছি।” কাল বাড়ি ফিরছেন অবশেষে তিনি। তবে জাকিরের জঙ্গীপুর বিধানসভার রাজনৈতিক সঙ্গীরা বলছেন, যেভাবে আহত হয়েছিলেন তিনি তাতে আরও বর কিছু হতে পারত, চিকিৎসকদের তৎপরতায় ফিরছেন বাড়ি। তবে বাড়ি থেকে বেরনো নিষিদ্ধ। কোভিডের কারণে থাকতে হবে প্রচন্ড বিধিনিষেধের মধ্যে। তবে ঘরের ছেলে এতোদিন বাদে বাড়ি ফেরার খবরে উচ্ছসিত সকলে, কলকাতায় বসে খুশি জাকিরও।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত