নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা জারি গোটা রাজ্য জুড়ে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার সময়ই কড়া বার্তা দিয়েছিলেন সকল দলকে, স্পষ্ট জানিয়েছিলেন হিংসা না থামালে আইন কারো জন্য বসে থাকবে না। কিন্তু তার পরেও রাজ্যে অব্যাহত রাজনৈতিক হিংসা। আর এবার তার শিকার হলেন রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা, কারন জানতে অমিতের গড়া দল এবার সোজা নবান্নে
ঘটনার তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। অভিযোগ আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে দিনহাটায় হামলা চালানো হয়েছে উদয়নের অপর। সকালের দিকে ৩ তিন নম্বর ওয়ার্ডের বয়েজ ক্লাব এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়কের ওপর হামলা চালায় বিজেপির দুষ্কৃতিরা। আক্রমণে ডান হাত ভেনে গিয়েছে উদয়ন গুহর বলেও জানান হয়েছে। তৃণ্মুল কর্মীদের দাবী আক্রান্ত অবস্থায় তাঁরাই উদয়নকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ভোট পরবর্তী হিংসা জারি, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দিনহাটা শহরে। তবে এই ঘটনার অভিযোগ কনো ভাবেই স্বীকার করেনি বঙ্গ বিজেপির দল। তাঁদের দাবী রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার বলি দিকে দিকে তাঁরাই। বিজেপির রাজ্য কমিটির দীপ্তিমান সেনগুপ্ত উলটে দাবী করেছেন বেশ কয়েকদিন ধরেই, সন্ত্রাস চালাচ্ছে উদয়নের নেতৃত্বে তৃণমূলের লোকেরা। বন্ধ করে দেওয়া হয়েছে ওই এলাকার পানীয় জল। মানুষ ক্ষিপ্ত হয়ে তাঁর উপর হামলা চালিয়েছেন। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবে যুক্ত নয়।



