নজরবন্দি ব্যুরোঃ গত বছর মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের বিস্ফোরণে গুরুতর চোট পান রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। নিমতিতার বিস্ফোরণে গ্রেফতার আরও এক। গ্রেফতার করল এনআইএ। সূত্রের খবর, ধৃতের নাম ঈষা খান। আগামী ৭ জুন অবধি তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ। এই নিয়ে নিমতিতার বিস্ফোরণে তৃতীয় জনকে গ্রেফতার করল এনআইএ।
আরও পড়ুনঃ ‘এই হাতেই আমার সঙ্গে একদিন মস্কোয় করমর্দন করেছিলেন’, পুতিনকে যুদ্ধ বন্ধের বার্তা পেলের


গত ১৭ ফেব্রুয়ারি কলকাতাতে তৃণমূল কংগ্রেসের একটি বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে একটি বিস্ফোরণের ঘটনাতে জাকির হোসেন সহ আরও প্রায় ২৫ জন আহত হন। ঘটনায় গুরুতর জখম হন রাজ্যের শ্রম দফতরের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন।

সেই ঘটনার তদন্তভার এনআইএর ওপর তুলে দেয় কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক। নিমতিতা কাণ্ডে বিস্ফোরক আইনের ধারা ৩ এবং ৪, ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র), ৩০৭ (খুনের চেষ্টা) এবং ৩২৬ ধারায় (গুরুতর আহত হওয়ার ঘটনা) মামলা দায়ের করে তদন্ত এগোয় এনআইএ।


নিমতিতার বিস্ফোরণে গ্রেফতার আরও এক, তদন্তে গতি বাড়াচ্ছে এনআইএ

পরে অবশ্য সুস্থ হয়ে নিজের কেন্দ্রের প্রচারে বেরিয়েছিলেন জাকির হোসেন। এমনকি নির্বাচনে জয়লাভ করেন তিনি। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কেবিনেটে জায়গা হয়নি। চলতি বছরেই আরও এক দুর্ঘটনার কবলে পড়েন জাকির হোসেন। তাঁর কোনও ক্ষতি না হলেও আহত হন তিন পুলিশ কর্মী। কিন্তু কেনই বা এই ঘটনা ঘটল? এর পিছনে কী কোনও ষড়যন্ত্র রয়েছে? প্রশ্ন তুলছেন বিধায়ক নিজেই।







