নজরবন্দি ব্যুরোঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের ওপর চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন কিংবদন্তি ফুটবলার পেলে। বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ড ও ইউক্রেনের ম্যাচের আগে ব্রাজিলের মহাতারকা নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্টে রুশ রাষ্ট্রপ্রধানকে এ বার্তা দেন।
আরও পড়ুনঃ নাবালিকাকে গন ধর্ষণ! কুকীর্তির পাণ্ডা এক বিধায়কের ছেলে বলে অভিযোগ
ম্যাচ শুরুর আগে পেলে বলেন, ‘ইউক্রেন অন্তত ৯০ মিনিটের জন্য ওদের দেশে যা চলছে সেটা ভুলে থাকতে পারবে। আমি চাই ইউক্রেনের ওপর এই নিরবচ্ছিন্ন হামলা বন্ধ হোক। এটা সম্পূর্ণ অর্থহীন। এই যুদ্ধ থেকে আতঙ্ক ছড়িয়ে পড়া ছাড়া আর কিছু হয় না।

যুদ্ধ শুধুই বিভেদ বাড়ায়। পরিবার ধ্বংস করে। নির্দোষদের হত্যা করার কোনও মানেই হয় না।’ অতীতে পুতিনের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা রয়েছে পেলের। সেটাও তুলে ধরেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।



‘এই হাতেই আমার সঙ্গে একদিন মস্কোয় করমর্দন করেছিলেন’, পুতিনকে যুদ্ধ বন্ধের বার্তা পেলের

পেলে বলেন, ‘এই দ্বন্দ্ব মেটানোর ক্ষমতা একমাত্র আপনারই রয়েছে। এই হাতেই আমার সঙ্গে একদিন মস্কোয় করমর্দন করেছিলেন। পাঁচবছর আগে শেষবার আমাদের দেখা হয়েছিল। সেই ২০১৭ সালে।’









