নজরবন্দি ব্যুরোঃ গাড়ির ভিতরে এক নাবালিকাকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় তপ্ত হায়দরাবাদ। পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কুকীর্তির পাণ্ডা এক বিধায়কের ছেলে। ঘটনাটি ঘটে গত শনিবার। জানা গিয়েছে, বন্ধুর সঙ্গে একটি পার্টিতে গিয়েছিল ওই নাবালিকা ।
আরও পড়ুনঃ বাঙালির সাধের ইলিশ এবার পুকুরে? অবাক হচ্ছেন? নতুন উদ্যোগ নিল নবান্ন
সেখানেই কয়েকজন যুবকের সঙ্গে আলাপ হয় ওই নাবালিকার। বাড়িতে ছেড়ে দেব, এই কথা বলে নাবালিকাকে গাড়িতে তোলে ওই যুবকরা। তারপর কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে এক এক করে নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবকরা। এই ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

প্রাথমিক ভাবে শারীরিক হেনস্তার অভিযোগ দায়ের করা হয়।মেয়েটির গলায় আঘাতের চিহ্ন দেখে আবার পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। তখন ডাক্তারি পরীক্ষা করে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। নির্যাতিতার বয়স ১৭ বছর।

ধর্ষণের ঘটনাটি ঘটে গত শনিবার, ২৮ মে। আর বিষয়টি প্রকাশ্যে আসে ১ জুন। প্রাথমিকভাবে পুলিশ ভারতীয় ফৌজদারি আইনের ৩৫৪ ধারায় মামলা রুজু করে। পরে রুজু হয় ৩৭৬। নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নাবালিকাকে গন ধর্ষণ! কুকীর্তির পাণ্ডা এক বিধায়কের ছেলে বলে অভিযোগ
নাবালিকা বিধায়ক-পুত্রের নাম জানিয়েছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর ওই বিধায়কপুত্রকে জেরা করা হবে।যদিও পুলিশের তরফ থেকে বিধায়কের নাম প্রকাশ করা হয়নি।



