তাঁর কাছে কেন বিপুল পরিমাণে নগদ অর্থ মজুত ছিল? রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ও একাধিক ফ্যাক্টরি থেকে ১৫ কোটি টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ দানা বাঁধছে রহস্য। শুক্রবার তৃণমূল বিধায়ককে ডেকে পাঠাল আয়কর দফতর। ওই সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। এমনটাই খবর মিলেছে।
ঠিকাদাররা জল মিশিয়ে কাজ করত। সেই কাজ বন্ধ করে দিয়েছি। একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে শতাংশের কথা উল্লেখ করেছিলেন মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। দিন দুয়েক আগেই পুলিশ কর্তার বক্তব্য রাজ্য রাজনীতিতে তোলপাড় করেছিল। এবার বড়ঞা থানার ওসিকে শোকজ করলেন এসপি।
তারা জানিয়েছে, রহুল পাট চাষের কাজ করে৷ এদিন সকালে চাষের কাজে বাড়ি থেকে বেরিয়েছিল৷ যদি ফেনসিডিল পাচারই করবে তাহলে বিএসএফ কেন বুকে গুলি করল? প্রশ্ন তুলছে এলাকার মানুষ৷
সাড়ে ন'টায় সন্তানের জন্ম, ১০ টা থেকে হাসপাতালেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসলেন শ্রেয়সী। ২০১৪ সালে এক দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার পর চরম আর্থিক প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা চালিয়ে গিয়েছে আহিরন বাংগাবাড়ি হাইস্কুলের ছাত্রী শ্রেয়সী সরকার। তবে পড়াশোনার প্রতি বরাবরই আগ্রহ ছিল শ্রেয়সীর। সহযোগিতার হাত বাড়িতে দেয় স্কুল। স্কুলের হোস্টেলে থেকেই শ্রেয়সীর পড়াশোনা চালিয়ে যায়।
সন্তানকে নিয়ে বচসা, স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। সাত বছরের শিশুকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ। আর সেই বিবাদ থেকেই ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন দম্পতি। ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর। অন্যদিকে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি স্ত্রী। রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগরদিঘি থানার অমৃতপুর এলাকায়।