বড়ঞা থানার ওসিকে শোকজ, কাটমানির প্রসঙ্গে তোলপাড় রাজ্য রাজনীতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঠিকাদাররা জল মিশিয়ে কাজ করত। সেই কাজ বন্ধ করে দিয়েছি। একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে শতাংশের কথা উল্লেখ করেছিলেন মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। দিন দুয়েক আগেই পুলিশ কর্তার বক্তব্য রাজ্য রাজনীতিতে তোলপাড় করেছিল। এবার বড়ঞা থানার ওসিকে শোকজ করলেন এসপি।

আরও পড়ুনঃ Shatrughna Sinha: সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ, পোস্টার পড়ল শিল্পাঞ্চলে

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে গ্রামবাসী বেহাল রাস্তা নিয়ে একটি গণস্বাক্ষর জমা দেয়। এসপির শোকজের জবাবের সঙ্গে গণসাক্ষরের কপি পাঠিয়েছেন বড়ঞা থানার ওসি। পুলিশের অফিসারের পাশেই দাঁড়িয়েছেন সাহোড়া গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, কয়েক বছর আগে শেষ রাস্তার কাজ হয়েছিল। এখনও গ্রামে অনেক রাস্তাই কাঁচা।

বড়ঞা থানার ওসিকে শোকজ, সাসপেণ্ডের মুখে পড়বেন তিনি? 
বড়ঞা থানার ওসিকে শোকজ, সাসপেণ্ডের মুখে পড়বেন তিনি? 

উল্লেখ্য, কালীপূজোর অনুষ্ঠানে ওসি সন্দীপ সেন বলেন, এলাকায় এক ঠিকাদার রাস্তা তৈরি করার জন্য ৪০ শতাংশ কম দর দিয়ে টেন্ডার পেয়েছিলেন। তাঁর কথায়, সেই ঠাকাদার নিজে ২০ পার্সেন্ট খেয়েছে। বিডিও অফিসে ৪ পার্সেন্ট দিয়েছে। আগের ওসিকে ৫ পার্সেন্ট দিয়েছে। আর খ্যাঁকশিয়ালের বাচ্চাদেরকে আরও প্রায় ৫ পার্সেন্ট দিতে হয়েছে। ১০০ টাকার মধ্যে ২৫ টাকা দিয়ে ঘণ্টা কাজ হবে!

তিনি আরও বলেন, তিন দায়িত্বে আসার পর এসব বন্ধ হয়ে গেছে। এলাকায় সরকারি প্রকল্পের কাজ হলে স্থানীয় মানুষদের বুঝে নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিধায়ককে বলে দিয়েছি একটা রিকনস্ট্রাকশন কমিটি করতে। সেখানে সব ভাল ভাল ছেলেরা থাকবে।

বড়ঞা থানার ওসিকে শোকজ, সাসপেণ্ডের মুখে পড়বেন তিনি? 

বড়ঞা থানার ওসিকে শোকজ, সাসপেণ্ডের মুখে পড়বেন তিনি? 
বড়ঞা থানার ওসিকে শোকজ, সাসপেণ্ডের মুখে পড়বেন তিনি? 

২০১৯ সালের পর বঙ্গ রাজনীতিতে যুক্ত হয়েছিল কাটমানির প্রসঙ্গ। এমনকি প্রকাশ্যে দলের নেতাদের বিরুদ্ধে কাটমানি নিয়ে সরব হয়েছেন শাসক দলের নেতারা। এমনকি বিরোধী পক্ষের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। এখন পুলিশের আধিকারিকের মুখে রাস্তা নিয়ে কাটমানির প্রসঙ্গ রাজ্য রাজনীতিতে আলোড়ল ফেলে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত