নজরবন্দি ব্যুরোঃ ফেনসিডিল পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার উদরনগর বিওপি এলাকায়৷ নিহত যুবকের নাম রহুল মণ্ডল (২৬)৷ বাড়ি মুর্শিদাবাদের সাগর পাড়া থানার রামনারায়ণপাড়াতে।
আরও পড়ুনঃ বুস্টার ডোজ হিসেবে ছাড়পত্র পেল কোর্বেভ্যাক্স


যদিও নিহতের পরিবার ফেনসিডিল পাচারের অভিযোগ মানতে চায়নি৷ জানিয়েছে, প্রতিদিনের মতো রবিবার সকালে চাষাবাদের জন্য সীমান্তবর্তী এলাকায় গিয়েছিল রহুল৷ বিএসএফ অন্যায়ভাবে গুলি চালিয়েছে৷ ঘটনার পর বিএসএফের মুখে কুলুপ।

এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এদিন সকালে সীমান্তের পাটের জমির আড়ালে ফেনসিডিল পাচার করছিল ওই রুহুল মণ্ডল নামে ওই যুবক। সেসময় সীমান্তে কর্তব্যরত জওয়ানরা তাঁকে আটকাতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে থামাতে বিএসএফ গুলি চালায়।



গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই যুবক। তাঁর মৃত্যু হয়। গুলিটি রহুলের বুকে গিয়ে লাগে৷ গুলিবিদ্ধ অবস্থায় তার মৃত্যু হয়৷ এরপরই রহুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয়৷ এদিকে রহুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে পরিবার৷

পাচারকারী সন্দেহে BSF এর গুলি, প্রাণ গেল এক যুবকের
তারা জানিয়েছে, রহুল পাট চাষের কাজ করে৷ এদিন সকালে চাষের কাজে বাড়ি থেকে বেরিয়েছিল৷ যদি ফেনসিডিল পাচারই করবে তাহলে বিএসএফ কেন বুকে গুলি করল? প্রশ্ন তুলছে এলাকার মানুষ৷







