HomeTagsMurshidabad

Murshidabad

Panchayat-এ টিকিট বিলিতে অনিময়ের অভিযোগ! তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি ৪ বিধায়কের

আসন্ন পঞ্চায়তে নির্বাচন! ইতিমধ্যেই পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। পিছিয়ে থাকেনি শাসকদলও। কিন্তু বারংবার উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল! যার জেরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি! এহেন পরিস্থিতিতে ফের প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব! অভিযোগ, এবারের পঞ্চায়েতে সমস্ত দুর্নীতিগ্রস্ত, তোলাবাজরা টিকিট পেয়েছে। আর সেই কারণেই এবার দলের বিরুদ্ধে পঞ্চায়েতে লড়তে নির্দল প্রার্থী দেবেন ক্ষুব্ধ বিধায়কেরা।

Panchayet Election: পঞ্চায়েতের আগে মুর্শিদাবাদে তৃণমূলে ধস, শক্তি বাড়ল হাত শিবিরের

শনিবার বহরমপুর জাতীয় কংগ্রেসের পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন পাঁচশোর বেশি কর্মী। গতকাল সাগরদিঘির একটি জনসভায় উপস্থিত ছিলেন বহরমপুর সাংসদ অধীর চৌধুরী। তৃণমূল কর্মীদের কংগ্রেসে যোগদান নিয়ে তিনি বলেন, "কাল আমাদের একজন কর্মীকে খুন হতে হয়েছে। তারপরই তৃণমূল কংগ্রেসের বহু কর্মী-সমর্থক বহরমপুর জাতীয় কংগ্রেসের পার্টি অফিসে এসে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।"

Abhishek Banerjee: চিৎকার নয়, হাত তুলতে বলেছি! দলীয় কর্মীদের ধমক অভিষেকের

সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর এহেন মুহূর্তে দিনক্ষণ না জানলেও পঞ্চায়েতই একমাত্র লক্ষ্য! আর এই লক্ষ্যের জেরে টানা ২ মাস ধরে জেলায় জেলায় নব জোয়ার কর্মসূচীতে যোগদান করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই কর্মসূচীর মাধ্যমেই পঞ্চায়েতে প্রার্থী বাচাই করবে জনগণ! এমনটাই দাবি করেছেন অভিষেক। কিন্তু এই কর্মসূচীতে প্রথম দিন থেকেই বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।

Abhishek Banerjee: হাতছাড়া সাগরদিঘির দায়িত্ব নিলেন অভিষেক, দলীয় কোন্দল নিয়ে দিলেন বিশেষ বার্তা

বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্রে জয়লাভের পরেও উপনির্বাচনে হার একেবারেই সহজভাবে নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলের কর্মীরা যাতে কোনভাবেই বিদনুমাত্র বিচলিত না হোন সেকথা মাথায় রেখেই বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতছাড়া সাগরদিঘির দায়িত্ব নিলেন অভিষেক।

Abhishek Banerjee: জনস্রোতে গোলাপের বৃষ্টি, হাত জোড় করে কৃতজ্ঞতা অভিষেকের

বর্তমানে টানা ২ মাসের বাংলা সফরে বেরিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জেলাসফর শেষ, এবার দক্ষিণবঙ্গে তৃণমূলের ‘নবজোয়ার’!

Mamata Banerjee: ভাঙন রোধে বরাদ্দ ১০০ কোটি টাকা, সামশেরগঞ্জ ঘুরে ঘোষণা মমতার

ফারাক্কার সমস্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে। নদীতে স্রোত ও চড়া বেড়েছে। ফরাক্কা ব্যারেজ সংক্রান্ত সমস্যা অনেকদিনের। আমরা বারবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছি। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ফারাক্কা দিল্লির সাবজেক্ট। আমাদের নয়। একইসঙ্গে এদিন সভামঞ্চ থেকে ঘোষণা করেন ভাঙন রোধে বরাদ্দ ১০০ কোটি টাকা।

Arijit-Mamata: হাসপাতাল তৈরিতে অরিজিতের পাশে মমতা, শীঘ্রই হবে গায়কের স্বপ্নপূরণ!

হাসপাতাল তৈরিতে সহযোগিতা করতে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খালিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করলে সবথেকে বেশি খুশি হবে খালিলুর। তাই তাকেও বলব সহযোগিতা করার কথা।"

Trending Now