Mamata Banerjee: ভাঙন রোধে বরাদ্দ ১০০ কোটি টাকা, সামশেরগঞ্জ ঘুরে ঘোষণা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুক্রবার সকালে সামশেরগঞ্জ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই প্রশাসনিক সভায় নদী ভাঙন নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। ফারাক্কার সমস্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে। নদীতে স্রোত ও চড়া বেড়েছে। ফরাক্কা ব্যারেজ সংক্রান্ত সমস্যা অনেকদিনের। আমরা বারবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছি। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ফারাক্কা দিল্লির সাবজেক্ট। আমাদের নয়। একইসঙ্গে এদিন সভামঞ্চ থেকে ঘোষণা করেন ভাঙন রোধে বরাদ্দ ১০০ কোটি টাকা।

আরও পড়ুনঃ Cyclone: বঙ্গে কতটা প্রভাব ফেলবে ঘূর্ণিঝড়? বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর আগে একাধিকবার সমস্যার সমাধানের জন্য কেন্দ্র সরকারের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে ইন্দো ফরাক্কা বাংলাদেশ জলচুক্তি যখন হয়, ৭০০ কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল, এলাকাবাসীর উন্নয়নের জন্য, এক পয়সা আজ পর্যন্ত দেয়নি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সামশেরগঞ্জ দেখব বলে এসেছিলাম। তিনি বলেন, সামশেরগঞ্জের জন্য গতকাল ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরিস্থিতি এখন অনেকটাই ভয়ঙ্কর। তাই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আরও ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি। ভাঙন রোধে বরাদ্দ ১০০ কোটি টাকা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

ভাঙন রোধে বরাদ্দ ১০০ কোটি টাকা, ঘোষণা মমতার

একইসঙ্গে দিন সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তাঁকে মঞ্চে ডেকে কয়েক বছরের মধ্যে ভাঙন রোধে বরাদ্দ ১০০ কোটি টাকা দিয়ে নদীপাড়ের ভাঙন মেরামত ছাড়াও ঘরহারাদের নতুন করে ঘর তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জমির পাট্টা দেওয়া হয় ৮৬ জনকে।

তিনি বলেন, দেবগৌড়া যখন প্রধানমন্ত্রী থাকাকালীন জলচুক্তি হয়ছিল। গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ কিন্তু কেন্দ্রীয় সরকারের দেখার প্রকল্প। ওরা যত রাজনীতি নিয়ে মাথা ঘামায়, প্ররোচনা নিয়ে মাথা ঘামায়, যদি মাথাটা সঠিক কাজে ব্যবহার করত, তাহলে এই প্রকৃতি কিন্তু রূপসী বাংলা রূপে আরও রূপান্বিত হতে পারত।

ভাঙন রোধে বরাদ্দ ১০০ কোটি টাকা, ঘোষণা মমতার

ভাঙন রোধে বরাদ্দ ১০০ কোটি টাকা, ঘোষণা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। আমি এখানে আসার পথে অনেক জায়গায় গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলাম। এক জায়গায় একজন বৃদ্ধ মানুষ আমার হাতটা ধরে বললেন, ১০০ দিনের কাজ করেছি। কিন্তু টাকা এখনও পেলাম না। আমি বললাম, কেন্দ্র এখনও টাকা দেয়নি। টাকা পেলেই আপনাকে আমরা দিতে পারব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত