HomeTagsMurshidabad

Murshidabad

TMC: মুর্শিদাবাদে তৃণমূল জেলা নেতৃত্বের জোরালো বৈঠক, ‘ডাক’ পেলেন ‘বেসুরো’ বিধায়ক হুমায়ুন?

পঞ্চায়েতের বোর্ড গঠন এবং আগামী লোকসভার প্রস্তুতিকে মাথায় রেখে শনিবার মুর্শিদাবাদের তৃণমূল জেলা নেতৃত্ব বৈঠক ডেকেছে। আর সংশ্লিষ্ট জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে নিয়ে শাসক দলের মাথাব্যথার অন্ত নেই। তবে, জানা গিয়েছে, ক্ষমাপ্রার্থী হুমায়ুনকে আজকের বৈঠকে ডেকেছে তৃণমূল।  

Murshidabad: অধীর-গড়ে বিরোধী জোটে ভাঙন, ভোটে জিতে তৃণমূলে যোগ বাম-কংগ্রেস প্রার্থীদের

মুর্শিদাবাদে বিরোধী জোটে ভাঙন অব্যাহত। ভোটে জিতে তৃণমূলে যোগ দিলেন ৪ জন কংগ্রেস এবং ১ জন সিপিএম প্রার্থী। অভিযোগ, ভয় দেখিয়ে তাঁদের তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে। যদিও দলত্যাগীদের দাবি, উন্নয়নে সামিল হতেই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন।

ভোটের বলি আরও এক, NRS এ মৃত্যু হল এক বাম কর্মীর

চিঠিতে উল্লেখ,'যেসব প্রার্থীরা পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নির্ভর করবে কলকাতা হাইকোর্টের রায়ের উপর'। শুধু তাই নয়, রাজ্যে যে কয়েক হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি, সেই তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

লোকসভার আগেই অধীর-গড়ে ব্যাপক সাফল্য তৃণমূলের, কপালে চিন্তার ভাঁজ প্রদেশ কংগ্রেস সভাপতির?  

আগামী বছর লোকসভা নির্বাচন। আর তার ঠিক আগেই পঞ্চায়েতে তৃণমূলের একাধিপত্য কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। পঞ্চায়েতের ফলপ্রকাশে দেখা গেল, সব জেলাতেই জয়জয়কার শাসক দলের। কিন্তু তার মধ্যেও বিশেষভাবে উল্লেখযোগ্য মুর্শিদাবাদে তৃণমূলের ব্যাপক সাফল্যের ঘটনা। আর যে ঘটনায় কি কিছুটা চিন্তিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

ভোট মিটলেও উত্তেজনা কমলো না, মুর্শিদাবাদের বাতাসে সেই বারুদেরই গন্ধ!

শনিবাসরীয় ভোটদিবসে সবচেয়ে বেশী অশান্ত হয়েছিল মুর্শিদাবাদ। এক জেলাতেই রাজনৈতিক হিংসার বলি হন ৫ জন। এবার ভোটের পর দিন ফের মুর্শিদাবাদের একাধিক অঞ্চল থেকে খবর আসল গোলাগুলি, বোমাবাজির। শমসেরগঞ্জে তৃণমূল এবং নির্দল প্রার্থীর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধল। অন্য দিকে, বেলডাঙায় কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে ঝামেলায় লিপ্ত হতে দেখা গেল শাসক দলকে। আবার রানিনগরে তৃণমূল কর্মী-সমর্থকদের উপরে বোমাবাজির অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। সব ক্ষেত্রেই অভিযুক্ত দলগুলির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

তৃণমূলের বিপক্ষে ভোট করালে জ্বলবে ঘরবাড়ি, মুর্শিদাবাদে হুমকির পোস্টার ঘিরে চাঞ্চল্য

পঞ্চায়েতে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে! জানা গিয়েছে, তৃণমূলের নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রানিনগরে। ওই পোস্টারে দাবি করা হয়েছে যে, তৃণমূলের বিরুদ্ধে কেউ ভোট করানোর চেষ্টা করলে তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল! শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাণ্ডের পিছনে বিজপি রয়েছে। ওরা ইচ্ছা করে এই সমস্তা করছে। পঞ্চায়েতে যে বিজেপি হার নিশ্চিত, সেটা জেনেই মানুষকে ভয় দেখাতে চেষ্টা করছে।" যদিওবা এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

Panchayat Poll: মনোনয়নের শেষেও ফের উত্তপ্ত মুর্শিদাবাদ! গুলিবিদ্ধ কংগ্রেস প্রার্থীর বাবা

মনোনয়নের শেষ দিনেও রাজ্যের একাধিক জায়গায় অশান্তি দেখা দিয়েছে। কখনও ভাঙড়, কখনওবা মুর্শিদাবাদ! একের পর এক জায়গায় প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধার মুখে পড়েছে। কোথাও কোথাও মিলেছে হুঁশিয়ারিও। শেষ দিনেও চোপড়ায় চলছে গুলি! আহত হয়েছেন অনেকেই। এখানেই শেষ নয়, মনোনয়নের শেষে মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন এক কংগ্রেস প্রার্থীর বাবা।

Trending Now