HomeTagsMurshidabad

Murshidabad

সেলিমের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, ব্যাটলফিল্ড মুর্শিদাবাদে আরও কোণঠাসা বামেরা?

নিজে খাব না অন্যকে খেতেও দেব না! এটাই কি এখন বাংলার তিন দল, যারা জোটে রয়েছে, তাঁদের মনোভাব? মুর্শিদাবাদে আগেই হাবিব শেখকে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। আর এবার বিশ্বস্ত সূত্রে খবর, সিরাজের জেলায় প্রার্থী দেবে কংগ্রেসও! 

মুর্শিদাবাদে মিলনোৎসব! রাহুলের ন্যায় যাত্রায় সামিল বঙ্গ CPIM নেতারা

আগেই বাম শিবিরের তরফে বলা হয়েছিল, এ রাজ্যে ন্যায় যাত্রা এলে সেখানে অংশ নেবেন লাল নেতারা। আর হলও তাই। মুর্শিদাবাদে রাহুলের (Rahul Gandhi) ন্যায় যাত্রায় সামিল হলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী ও শতরূপ ঘোষ।

মাধ্যমিকের নিয়মে আসতে চলেছে বদল, জানালেন পর্ষদ সভাপতি।

মুর্শিদাবাদের একটি স্কুলে সাংবাদিক বৈঠক করে সে কথা জানালেন, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে নতুন নির্দেশিকা মধ্য শিক্ষা পর্ষদের।

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দশমীর মধ্যরাতে কাউন্সিলরের বাড়িতে হামলা

দশমীর মধ্যরাতে যখন ঘাটে ঘাটে যখন প্রতিমা বিসর্জন, তখনই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। যদিওবা এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে নতুন করে শোরগোল ছড়িয়েছে একালায়।

মুর্শিদাবাদে সুকান্তকে দেখতে জনজোয়ার, সমস্ত কেন্দ্রীয় সুবিধার আশ্বাস দিলেন রাজ্য গেরুয়া চিফ

শুক্রবার সারাটা দিন মুর্শিদাবাদ জেলায় কাটালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লোকসভার আগে এই জেলাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। একটি, বহরমপুর। অন্যটি, মুর্শিদাবাদ। এদিন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা কার্যালয়ের উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি, অংশ নিলেন আমার মাটি আমার দেশ কার্যক্রমে। দিন শেষ হল বহরমপুরের টেক্সটাইল মোড় জনসভার মাধ্যমে। এদিন সুকান্ত মজুমদারকে দেখতে প্রচুর মানুষের জন সমাগম হয় টেক্সটাইল মোড়ে।

Kiriteswari: দেশের সেরা পর্যটন গ্রাম, মুসলিমদের উদ্যোগে সনাতন ধর্মের চর্চা, সম্প্রীতির জ্বলন্ত উদাহরণ কিরীটেশ্বরী

মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম। দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে বিবেচিত হয়েছে। ভাগীরথীর তীরে অবস্থিত এই গ্রাম মুসলিম অধ্যুষিত হলেও এখানে আজও চলে আসছে সনাতন ধর্মের চর্চা। এমনকি এই গ্রামের যে নাম অর্থাৎ কিরীটেশ্বরী তা হিন্দু ধর্মের এক দেবীর নামেই। কিরিটেশ্বরী মূলত একটি শক্তিপীঠ। সতীর মুকুট বা কিরীট এই স্থানে পড়েছিল বলে এখানে দেবীর নাম কিরীটেশ্বরী। অনেকে মুকুটেশ্বরীও বলে থাকেন।

বাম-কংগ্রেসের সমর্থনদের নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের অভিযোগ! তৃণমূল বিধায়ককে শোকজের নির্দেশ

শাসকদলের গোষ্ঠীকোন্দল অব্যাহত মুর্শিদাবাদে! ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের পর এবার আরও এক বিধায়ককে শোকজ করল তৃণমূল। জানা যাচ্ছে, বাম-কংগ্রেসের সমর্থনদের নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের অভিযোগের জেরে জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাককে শোকজ করল তৃণমূল।

Trending Now