ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দশমীর মধ্যরাতে কাউন্সিলরের বাড়িতে হামলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দশমীর মধ্যরাতে যখন ঘাটে ঘাটে যখন প্রতিমা বিসর্জন, তখনই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। যদিওবা এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে নতুন করে শোরগোল ছড়িয়েছে একালায়।

আরও পড়ুন: Weather Update: পুজোয় উদ্বেগের বৃষ্টি ছিল না, লক্ষ্মীর আগমনে কেমন থাকবে আবহাওয়া?

সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতে মুর্শিদাবাদে শাসক দলের কাউন্সিলরের বাড়িতে এই হামলার ঘটনায় অভিযোগ উঠেছে আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, অপর এক ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীই এই ঘটনায় মূল অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি পুরসভা এলাকার ঘটনা।

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কাউন্সিলরের বাড়িতে হামলা

পুলিশ সূত্রের খবর, হামলা চালানো হয়েছে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুপদ মুখোপাধ্যায়ের বাড়িতে। শুধু তাই নয়, প্রথমে বচসা চললেও পরে দুই পক্ষের অনুগামীদের হাতাহাতি এতটাই চরমে পৌঁছয় যে পুলিশকে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয়। আহত কাউন্সিলর গুরুপ্রসাদের অভিযোগ, নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকন্যা দত্ত ঘোষের স্বামী সুপ্রিয় ঘোষের নেতৃত্বে এই হামলা চালানো হয়। মূলত এলাকা দখল নিয়েই এই লড়াই বলে জানা যাচ্ছে।

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কাউন্সিলরের বাড়িতে হামলা

জানা গিয়েছে, নির্দল থেকে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন গুরুপ্রসাদ। পরে তৃণমূলে যোগ দেন তিনি। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। আর সেই বিবাদ গতকাল রাতে চরমে পৌঁছায়। এমনকি দুই পক্ষের হাতাহাতিতে আহত হয়েছেন বেশ কয়েকজন আহত বলে জানা গিয়েছে।

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কাউন্সিলরের বাড়িতে হামলা

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কাউন্সিলরের বাড়িতে হামলা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত