সেলিমের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, ব্যাটলফিল্ড মুর্শিদাবাদে আরও কোণঠাসা বামেরা?

Loksabha Election 2024: মুর্শিদাবাদে কংগ্রেসের তরফে কাকে প্রার্থী করা হবে তা এখনও জানা না গেলেও হাত শিবির যে লড়বে তা কার্যত চূড়ান্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজে খাব না অন্যকে খেতেও দেব না! এটাই কি এখন বাংলার তিন দল, যারা জোটে রয়েছে, তাঁদের মনোভাব? মুর্শিদাবাদে আগেই হাবিব শেখকে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। আর এবার বিশ্বস্ত সূত্রে খবর, সিরাজের জেলায় প্রার্থী দেবে কংগ্রেসও!

আরও পড়ুন: বিজেপির ঘুষের বিনিময়েই ভূপতিনগরে NIA হানা, প্রমাণ সহ সরব তৃণমূল

ভোট ভাগাভাগি যাতে না হয় সেই কারণেই একুশের বিধানসভা থেকে হাত ধরাধরি করে চলে আসছে সিপিআইএম-কংগ্রেস-আইএসএফ। সেই জোটে চিড় ধরেছে আসন্ন লোকসভার আগে আইএসএফ-এর কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে। দুই ফুল অর্থাৎ পদ্ম আর ঘাসফুলকে হারাতে যে জোট করার কারণ ব্যাখ্যা বামেরা দিয়েছিল, সেই ব্যাখ্যাই আজ প্রশ্নের মুখে। নিজেরাই একে অপরের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে আসছে এই তিন দল।

সেলিমের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, ব্যাটলফিল্ড মুর্শিদাবাদে আরও কোণঠাসা বামেরা?
সেলিমের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, ব্যাটলফিল্ড মুর্শিদাবাদে আরও কোণঠাসা বামেরা?

সেখানে ছাড় নেই শীর্ষ নেতাদেরও। মুর্শিদাবাদে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে টিকিট দিয়েছে। আর সেই কেন্দ্রে আইএসএফ-এর পর কংগ্রেসও যদি প্রার্থী দেয় তাহলে আখেড়ে লাভ হচ্ছে কার? কি হল এত ভাবনাচিন্তা করে? আসন সমঝোতা নিয়ে তাহলে কোনও দৃঢ় সিদ্ধান্তই নিতে পারল না শতাব্দী প্রাচীন দুই দল, এ যেন আবারও হয়ে গেল একটা ছেলেমানুষী!

সেলিমের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, ব্যাটলফিল্ড মুর্শিদাবাদে আরও কোণঠাসা বামেরা?

সেলিমের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, ব্যাটলফিল্ড মুর্শিদাবাদে আরও কোণঠাসা বামেরা?

মুর্শিদাবাদে কংগ্রেসের তরফে কাকে প্রার্থী করা হবে তা এখনও জানা না গেলেও হাত শিবির যে লড়বে তা কার্যত চূড়ান্ত। আলোচনাও জারি রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৮ তারিখ, সোমবার কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হয়ে যেতে পারে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খান, বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। প্রার্থী দিয়েছে এসইউসিআই, এসডিপিআই-ও।

সেলিমের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, ব্যাটলফিল্ড মুর্শিদাবাদে আরও কোণঠাসা বামেরা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর