ভূপতিনগরে এনআইএ হানা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ তুললেন, এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়িতে বৈঠক করেছেন জিতেন্দ্র তিওয়ারি। এই বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলের সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন: সন্দেশখালির ছায়া ভূপতিনগরে! NIA এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
তৃণমূলের সাফ অভিযোগ, বিজেপি থেকে ব্যাপক টাকা ‘ঘুষ’ নিয়েই ভূপতিনগরে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। এমনকি, ইচ্ছাকৃতভাবে ২০২২ সালের পুরনো মামলার তদন্তে গিয়ে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। কুণাল বলছেন, গত ২৬ মার্চ সন্ধ্যেবেলা এসপি ধনরাম সিংহের বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি এবং সাদা প্যাকেটে কিছু দিতে দেখা যায়!
SHOCKING EXPOSÉ
👉 On March 26, BJP leader @JitendraAsansol met SP of NIA Dhan Ram Singh at his residence in New Town
👉 In the meeting that lasted for 52 minutes, a major conspiracy was hatched against our leaders
👉 Later, on April 6, this conspiracy was executed in… pic.twitter.com/9z69jDP7dz— All India Trinamool Congress (@AITCofficial) April 7, 2024

কুণাল আরও বলছেন, তাঁদের কাছে এই ঘটনার প্রমাণ রয়েছে। আগামী দিনে তা ফাঁস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কুণালের এই সাংবাদিক বৈঠকের আগেই যদিও এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন তৃণমূল সেনাপতি অভিষেক। লিখেছেন, “বঙ্গ বিজেপির সঙ্গে এনআইএ-এর জোট প্রকাশ্যে এসে গেছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র বিজেপি চালিয়ে যাচ্ছে তা আদর্শ আচরণবিধিকে লঙ্ঘন করছে।”

বিজেপির ঘুষের বিনিময়েই ভূপতিনগরে NIA হানা, প্রমাণ সহ সরব তৃণমূল
সন্দেশখালির পর এবার ভূপতিনগর। ইডির পর এবার এনআইএ। তিন মাসের মাথায় ফের রাজ্যে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। ৬ এপ্রিল ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে এনআইএ আধিকারিকরা হামলার শিকার হন। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে দাবী তদন্তকারীদের।




