সন্দেশখালির ছায়া ভূপতিনগরে! NIA এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালির ছায়া ভূপতিনগরে! NIA – এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের। ভূপতিনগর থানায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা মনোব্রত জানার স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। শনিবার ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে যায় এনআইএ।

সন্দেশখালির ছায়া ভূপতিনগরে! NIA এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

আরও পড়ুন : সরকারি প্রকল্পের টাকা সবাই পাচ্ছে তো? বাড়ি বাড়ি গিয়ে পঞ্চায়েত প্রধানদের খোঁজ নেওয়ার নির্দেশ অভিষেকের

মাঝরাতে কেন এনআইএ গিয়েছিল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। অভিযোগে উল্লেখ আছে মধ্যরাতে দরজা ভেঙে নারী নির্যাতন করা হয়েছিল। শাসকদলের অভিযোগ এর নেপথ্যে রয়েছে বিজেপি। এদিকে, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ধৃত মনোব্রত ও বলাই ছাড়াও এনআইএ নজরে আরও তিন। সুবীর মাইতি, নব কুমার পাণ্ডা ও মানব কুমার পড়ুয়ার বাড়িতে তল্লাশি এনআইএ-এর।

সন্দেশখালির ছায়া ভূপতিনগরে! NIA এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

এরা তিনজনই পলাতক। সুবীর মাইতি, নব কুমার পাণ্ডা ও মানব কুমার পড়ুয়াকে ফের নোটিস দিয়েছে এনআইএ। নোটিস দিয়ে আগামিকাল এনআইএ দফতরে তলব করা হল তাঁদের। বর্তমানে ভূপতিনগর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এফআইআরের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

সন্দেশখালির ছায়া ভূপতিনগরে! NIA এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
সন্দেশখালির ছায়া ভূপতিনগরে! NIA এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

সন্দেশখালির ছায়া ভূপতিনগরে! NIA এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়ে ইডি আধিকারিকেরা। তারপর ধীরে ধীরে সামনে আসতে থাকে দুর্নীতির খতিয়ান। এলাকার মহিলাদের ওপরে কীরূপ অত্যাচার হয়েছিল সেই সব সামনে আসে। প্রতিবাদী মুখ রেখা পাত্র হয়ে ওঠে বিজেপি প্রার্থী। এবার কি সেই সন্দেশখালির ছায়া পড়তে চলেছে ভুপতিনগরে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন