আর বেশিদিন বাকি নেই। ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এত দুর্নীতি, বেনিয়মের মাঝে এবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ করছে পর্ষদ। বুধবার মুর্শিদাবাদের একটি স্কুলে সাংবাদিক বৈঠক করে সে কথা জানালেন, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে নতুন নির্দেশিকা মধ্য শিক্ষা পর্ষদের।

আরও পড়ুন:রাজ্য সভাপতির পদ থেকে কি সরতে চলেছেন সুব্রত বক্সি ?
পর্ষদ সভাপতি জানিয়েছেন,
১. এই বছর প্রশ্নপত্রে কোড ব্যাবহার করা হবে।
২. পরীক্ষা চলাকালীন নিরাপত্তায় কোন সিভিক ভলেন্টিয়ার প্রবেশ করতে পারবেন না।
৩. যে বিদ্যালয়ে ‘বাউন্ডারি ওয়াল ‘ নেই, সিসিটিভি নেই, সেখানে কোনরকম ভাবে পরীক্ষার সেন্টার হবে না।
৪. আপৎকালীন সহায়তা দল তৈরি করা হয়েছে।

মাধ্যমিকের নিয়মে আসতে চলেছে বদল, জানালেন পর্ষদ সভাপতি।
৫. পরীক্ষার সিট রুমে অনেক সময় অ্যাটেন্ডেন্টরা কাজ করেন, সেই দিকে নজর দেওয়া দরকার।
চলতি ২ ফেব্রুয়ারী থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ই ফেব্রুয়ারী। সময় বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত । এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ।



