তৃণমূলের বিপক্ষে ভোট করালে জ্বলবে ঘরবাড়ি, মুর্শিদাবাদে হুমকির পোস্টার ঘিরে চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বাংলা! মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় হিংসা-অশান্তি, সংঘর্ষ, বোমাবাজির ঘটনা সামনে এসেছে। যার দরুন আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের শাসক বিরোধী দলগুলি। এই হিংসা-অশান্তির ঘটনা গুলির সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলেই বারংবার দাবি করে এসেছেন তাঁরা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

আরও পড়ুন: দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ! শোরগোল এলাকায়

এহেন পরিস্থিতিতে পঞ্চায়েতে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে! জানা গিয়েছে, তৃণমূলের নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রানিনগরে। ওই পোস্টারে দাবি করা হয়েছে যে, তৃণমূলের বিরুদ্ধে কেউ ভোট করানোর চেষ্টা করলে তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল! শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাণ্ডের পিছনে বিজপি রয়েছে। ওরা ইচ্ছা করে এই সমস্তা করছে। পঞ্চায়েতে যে বিজেপি হার নিশ্চিত, সেটা জেনেই মানুষকে ভয় দেখাতে চেষ্টা করছে।” যদিওবা এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

তৃণমূলের বিপক্ষে ভোট করালে জ্বলবে ঘরবাড়ি, হুমকির পোস্টার ঘিরে চাঞ্চল্য
তৃণমূলের বিপক্ষে ভোট করালে জ্বলবে ঘরবাড়ি, হুমকির পোস্টার ঘিরে চাঞ্চল্য

সূত্রের খবর, হুমকির পোস্টার পড়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ ব্লকের রানিনগর গ্রাম পঞ্চায়েতের জেঠিয়া গ্রাম এলাকায়। রবিবার সকাল থেকেই সেখানকার বাসিন্দারা দেখেন যে, এলাকার বেশির ভাগ বাড়ির দেওয়ালে তৃণমূলের নামে কেউ বা কারা হুমকি পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছে। আর সেই পোস্টারে লেখা আছে, এই পঞ্চায়েতে যদিও কেউ তৃণমূলের বিপক্ষে যায়, তাহলে তাঁদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হবে। পাশাপাশি তাঁদের মা-বোনেদের তুলে নিয়ে যাওয়া হবে। পুলিশ অভিযোগ জানিয়েও কোনও ফল মিলবে না।”

তৃণমূলের বিপক্ষে ভোট করালে জ্বলবে ঘরবাড়ি, হুমকির পোস্টার ঘিরে চাঞ্চল্য

সেই পোস্টারের নিচে নাম রয়েছে শাসক দল তৃণমূলের। তবে রাতের অন্ধকারে কে বা কারা এই কাজ করেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু এই পোস্টারের ঘটনায় রীতিমত আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। গ্রামেরই একা বাসিন্দা বলেন, গ্রামে কোনও অশান্তি নেই। কে এই পোস্টারগুলো মেরেছে আমরা জানি না। আজ সকালে আমরা ঘুম থেকে উঠে এই পোস্টারগুলো দেখতে পাচ্ছি। আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।”

তৃণমূলের বিপক্ষে ভোট করালে জ্বলবে ঘরবাড়ি, হুমকির পোস্টার ঘিরে চাঞ্চল্য

তৃণমূলের বিপক্ষে ভোট করালে জ্বলবে ঘরবাড়ি, হুমকির পোস্টার ঘিরে চাঞ্চল্য

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন