দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ! শোরগোল এলাকায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের আগেই উত্তপ্ত বাংলা! রাজ্যের একাধিক প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। সব মিলিয়ে ভোটের আগেই শোরগোল রাজ্য-রাজনীতি! এহেন পরিস্থিতিতে বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াল রাজনৈতিক মহলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার দু’নম্বর ব্লকের কিসামত দশগ্রামের টিয়াদহ এলাকায়।

আরও পড়ুন: Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ, বিকেলের আগেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা

সূত্রের খবর, দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম শম্ভু দাস। শম্ভুর বৌদি বিশাখা দাস, তিনি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ শনিবার মাঝ রাতে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পাটক্ষেত থেকে উদ্ধার হয়। এরপরেই স্থানীয়দের নজরে এলে তাঁরা শম্ভুকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল 
দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল 

স্থানীয় সূত্রে খবর, নিহত শম্ভু দাসও নাকি সক্রিয় বিজেপি প্রার্থী ছিলেন। এই ঘটনায় পুলিশ সুপার জানান, পাটক্ষেতে ২৮ বছর বয়সি শম্ভু দাস নামে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। সাহেবগঞ্জ থানায় খবর এলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের দেহে গভীর ক্ষত ছিল। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিওবা এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনার পিছনে তৃণমূলই আছে। তবে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করছে শাসকদল।

দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল 

ঘটনায় মৃতের পরিজনদের দাবি, রাতের দিকে বাড়িতে এসে ওই যুবককে কয়েকজন ডেকে নিয়ে যায়। তারপরেই মাঝ রাতে বাড়ির অদূরেই দেহ পাওয়া যায় তাঁর। পরিজনদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল! আর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই শম্ভুকে খুন করেছ। এপ্রসঙ্গে বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় বলেন, “বিধানসভা ভোটের পর থেকেই রাজ্যে সন্ত্রাস শুরু করেছে তৃণমূল। আমাদের প্রার্থীর দেওরকে খুন করা হয়েছে।”

দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল 

দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত