ভোটের বলি আরও এক, NRS এ মৃত্যু হল এক বাম কর্মীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের হিংসায় আরও একজনের মৃত্যু। আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন এক বামকর্মী। মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটে হিংসার বলি বাড়ল আরও এক। রবিবার দুপুর দেড়টা নাগাদ কলকাতার এনআরএস-এ মৃত্যু হয় ওই বাম কর্মীর। মৃতের নাম রিন্টু শেখ।

আরও পড়ুনঃ ফের ভাঙড়ে নওশাদকে ঢুকতে বাধা পুলিশের, আদালতে সব বুঝে নেব হুঙ্কার ISF বিধায়কের

বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নিয়ামতপুর। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই নিয়ে মুর্শিদাবাদে মৃতের সংখ্যা বেড়ে হল ৯। রিন্টু শেখের পরিবারের দাবি, ভোটের দিন স্থানীয় বুথে দেদার ছাপ্পা চলছিল। অভিযোগ, প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার হন রিন্টু।

23 4

ধারাল অস্ত্রের কোপ মারা হয় তাঁকে। হরিহরপাড়া ব্লকের নিয়ামতপুর গ্রামে তৃণমূলের হাতে আক্রান্ত হন রিন্টু শেখ। প্রথমে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা পর। তবে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।কিন্তু শেষ রক্ষা হল না।

ভোটের বলি আরও এক, NRS এ মৃত্যু হল এক বাম কর্মীর

22 4

পঞ্চায়েত ভোটে দিনভর অশান্তি চলে গোটা রাজ্যেই। ফল প্রকাশের আগে স্রেফ ৬০০ বুথে পুননির্বাচন নয়, মামলা গড়িয়েছে হাইকোর্টে। জেলাশাসকদের চিঠি দিয়েছে কমিশন। চিঠিতে উল্লেখ,’যেসব প্রার্থীরা পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নির্ভর করবে কলকাতা হাইকোর্টের রায়ের উপর’। শুধু তাই নয়, রাজ্যে যে কয়েক হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি, সেই তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

24 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত