Panchayat Poll: মনোনয়নের শেষেও ফের উত্তপ্ত মুর্শিদাবাদ! গুলিবিদ্ধ কংগ্রেস প্রার্থীর বাবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মনোনয়নের শেষ দিনেও রাজ্যের একাধিক জায়গায় অশান্তি দেখা দিয়েছে। কখনও ভাঙড়, কখনওবা মুর্শিদাবাদ! একের পর এক জায়গায় প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধার মুখে পড়েছে। কোথাও কোথাও মিলেছে হুঁশিয়ারিও। শেষ দিনেও চোপড়ায় চলছে গুলি! আহত হয়েছেন অনেকেই। এখানেই শেষ নয়, মনোনয়নের শেষে মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন এক কংগ্রেস প্রার্থীর বাবা।

আরও পড়ুন: ভোটের মুখেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, তৃণমূলের অঞ্চল সভাপতি খুন হওয়ার পর রাতে ফের গুলি চলল মুর্শিদাবাদে। আর এইবার দুষ্কৃতীদের নিশানায় কংগ্রেস প্রার্থীর বাবা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত হজবিবিডাঙ্গা গ্ৰামেই। গুলি চলার ঘটনায় ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। অন্যদিকে, মনোনয়ন পর্বের পরও থমথমে ভাঙড়। এই মুহূর্তে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।

মনোনয়নের শেষেও ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, গুলিবিদ্ধ হয়েছেন এক কংগ্রেস প্রার্থীর বাবা
মনোনয়নের শেষেও ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, গুলিবিদ্ধ হয়েছেন এক কংগ্রেস প্রার্থীর বাবা

এদিকে, বিগত কয়েকদিনের এই অশান্তির ফলে আজ, শুক্রবার ভাঙড়ের পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে পৌঁছলেন রাজ্যপাল। গত তিন দিন ধরে ভাঙড়ের যে সব রাস্তায় অশান্তির দেখা দিয়েছে, সে সব জায়গা ঘুরে দেখছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিজয়গঞ্জ বাজারের যেখানে গোলাগুলি চলে, সেখানে নেমে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বললেন তিনি। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে কথা বললেন রাজ্যপাল।

মনোনয়নের শেষেও ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, গুলিবিদ্ধ হয়েছেন এক কংগ্রেস প্রার্থীর বাবা

উল্লেখ্য, মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনই খড়গ্রামে খুন হয় কংগ্রেস নেতা। অভিযোগ, বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়। এরপরেই রক্তাক্ত অবস্থায় কংগ্রেস কর্মী মাটিতে লুটিয়ে পড়েন। তারপরেই দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীর ওপর গুলি চালায়। এই কিন্তু এলোপাথাড়ি গুলিতে জখম হন বেশ কয়েকজন। এরপরেই স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ফুলচাঁদ শেখ নামে ওই কংগ্রেস কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় আহত হয়েছেন মোট আট জন। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন। আর বাকি ছ’জনকে প্রাথমিক চিকিৎসার পড় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

মনোনয়নের শেষেও ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, গুলিবিদ্ধ হয়েছেন এক কংগ্রেস প্রার্থীর বাবা

মনোনয়নের শেষেও ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, গুলিবিদ্ধ হয়েছেন এক কংগ্রেস প্রার্থীর বাবা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর