Panchayat Polls: ভোটের মুখেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত ভোট। বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিন। এই ভোটের আগেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল। মন্ত্রিত্ব খোয়ালেন মানস ভুঁইয়া। এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: মনোনয়নের সময় বাড়ানো হোক! নির্বাচন কমিশনারকে চিঠি অধীরের

পঞ্চায়েতের আগেই মন্ত্রিসভায় রদবদল নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এবার মানস ভুঁইয়ার থেকে পরিবেশ দফতরের দায়িত্ব নিয়ে নিজের কাছে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র, পুলিশ, সংখ্যালঘু, ভূমি ও ভূমি রাজস্ব, পার্বত্য বিষয়ক, উদ্বাস্তু-পুনর্বাসনের পর এবার পরিবেশ দফতর মুখ্যমন্ত্রীর ঝুলিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রইল ৯ টি দফতর।

ভোটের মুখেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিত্ব খোয়ালেন মানস ভুঁইয়া

বিভিন্ন কারণে একাধিকবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়েছে। ২০২২ সালে পরিবেশ দফতরের দায়িত্ব পেয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। এরইসঙ্গে জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব ছিল তাঁর। বর্তমানে তাঁর হাতে রইল কেবল জলসম্পদ উন্নয়ন দফতর। তবে আচমকা কেন এই রদবদল এবং মানস ভুঁইয়াকে মন্ত্রিত্ব থেকে সরানো হল সে বিষয়ে কিছুই স্পষ্ট জানা যায়নি।

ভোটের মুখেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিত্ব খোয়ালেন মানস ভুঁইয়া
ভোটের মুখেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিত্ব খোয়ালেন মানস ভুঁইয়া

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সম্প্রতি এগরা, বজবজ-সহ একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় বহুজনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধী দলগুলি। এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী নিজেও। এই কারণেই মুখ্যমন্ত্রী মানস ভুঁইয়ার থেকে পরিবেশ দফতরের দায়িত্ব নিজের কাঁধে নিলেন বলে মনে করা হচ্ছে।

ভোটের মুখেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিত্ব খোয়ালেন মানস ভুঁইয়া

ভোটের মুখেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিত্ব খোয়ালেন মানস ভুঁইয়া
ভোটের মুখেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিত্ব খোয়ালেন মানস ভুঁইয়া

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত