ভোট মিটলেও উত্তেজনা কমলো না, মুর্শিদাবাদের বাতাসে সেই বারুদেরই গন্ধ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একুশের বিধানসভা নির্বাচনের পরে ব্যাপক হিংসার সাক্ষী ছিল রাজ্যের মানুষ। এবার পঞ্চায়েত ভোটের পরের দিনও সেরকমই ছবি। ভোট মিটলেও উত্তেজনা কমলো না। মুর্শিদাবাদের বাতাসে পাওয়া যাচ্ছে সেই বারুদেরই গন্ধ।

আরও পড়ুন: পঞ্চায়েত অতীত, এবার রাজ্যসভা নির্বাচন নিয়ে ব্যস্ততা তুঙ্গে তৃণমূলের, রবিবারেও খোলা হল বিধানসভা!

শনিবাসরীয় ভোটদিবসে সবচেয়ে বেশী অশান্ত হয়েছিল মুর্শিদাবাদ। এক জেলাতেই রাজনৈতিক হিংসার বলি হন ৫ জন। এবার ভোটের পর দিন ফের মুর্শিদাবাদের একাধিক অঞ্চল থেকে খবর আসল গোলাগুলি, বোমাবাজির। শমসেরগঞ্জে তৃণমূল এবং নির্দল প্রার্থীর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধল। অন্য দিকে, বেলডাঙায় কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে ঝামেলায় লিপ্ত হতে দেখা গেল শাসক দলকে। আবার রানিনগরে তৃণমূল কর্মী-সমর্থকদের উপরে বোমাবাজির অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। সব ক্ষেত্রেই অভিযুক্ত দলগুলির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ভোট মিটলেও উত্তেজনা কমলো না, মুর্শিদাবাদের বাতাসে সেই বারুদেরই গন্ধ!

জানা গিয়েছে, মুর্শিদাবাদের শমসেরগঞ্জের হীরানন্দপুর এলাকায় তৃণমূল ও নির্দল প্রার্থীদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। এরপর শুরু হয় বোমাবাজি। কিছু বাড়িঘর ভাঙচুরও করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শমসেরগঞ্জ এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে।

ভোট মিটলেও উত্তেজনা কমলো না, মুর্শিদাবাদের বাতাসে সেই বারুদেরই গন্ধ!

অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, বেলডাঙায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতভর তাঁদের দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে লুটপাট এবং ভাঙচুর চালিয়েছে। এর প্রতিবাদে সকাল ১০টা নাগাদ বেলডাঙা থানার সামনে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে হাত শিবির। রনিনগরে আবার তৃণমূলের তরফ থেকে অভিযোগ, কংগ্রেসের লোকেরা তাঁদের বাড়িতে ঢুকে চরম মারধর করেছে। ইতিমধ্যেই রানিনগরে বসানো হয়েছে পুলিশ পিকেট।

ভোট মিটলেও উত্তেজনা কমলো না, মুর্শিদাবাদের বাতাসে সেই বারুদেরই গন্ধ!

ভোট মিটলেও উত্তেজনা কমলো না, মুর্শিদাবাদের বাতাসে সেই বারুদেরই গন্ধ!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত