পঞ্চায়েত অতীত, এবার রাজ্যসভা নির্বাচন নিয়ে ব্যস্ততা তুঙ্গে তৃণমূলের, রবিবারেও খোলা হল বিধানসভা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সবে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। এখনও ফলাফল বেরোতে দিন দুয়েকের অপেক্ষা। এদিকে তার আগেই রাজ্যসভা নির্বাচন নিয়ে ব্যস্ততা তুঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের। এমনকি রবিবারের দিনেও খোলা হল বিধানসভা।

আরও পড়ুন: থানায় বসে ছিল বাহিনী, ব্যবহারই করেনি প্রশাসন, কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ  

পঞ্চায়েতের রেশ কাটতে না কাটতেই আগামী রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল রাজ্যের শাসক দল। বিগত ৬ তারিখ বেরিয়েছিল রাজ্যসভা নির্বাচনের নোটিফিকেশন। আজকেই বিধায়কদের মনোনয়ন জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। মনোনয়নপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায়কে। তাঁরাই আজ ছুটির দিনে বিধানসভা খুলে বিধায়কদের মনোনয়নপত্রে স্বাক্ষর করাচ্ছেন। যারা আজ আসতে পারবেন না তাঁদের আগামী ১২ তারিখ বিধানসভায় এসে সই সাবুদ করে দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৩ই জুলাই রাজ্যসভার মনোনয়ন পেশ করার শেষ দিন।

পঞ্চায়েত অতীত, এবার রাজ্যসভা নির্বাচন নিয়ে ব্যস্ততা তুঙ্গে তৃণমূলের, রবিবারেও খোলা হল বিধানসভা!

প্রসঙ্গত, রাজ্যসভার ৭টি আসনে শূণ্যপদ রয়েছে। যার মধ্যে ৬টি আসন তৃণমূলের পাওয়ার কথা ও ১টি বিজেপির। তৃণমূলের ছয় জনের মেয়াদ কাল ফুরিয়েছে। তাঁরা হলেন, ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, শান্তা ছেত্রী ও সুস্মিতা দেব। পাশাপাশি, মেয়াদ ফুরিয়েছে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের এবং তৃণমূলের লুইজিনহো ফেলেইরো যে আসনে ইস্তফা দিয়েছেন সেটিতেও নির্বাচন হবে। কংগ্রেসের কোনও বিধায়ক না থাকায় সেটি বিজেপি জিতবে বলে ধারণা। পুরনোদের মধ্যে শান্তা ছেত্রী ও সুস্মিতা দেবকে আবার মনোনয়ন পেশ করতে দেবে কিনা তৃণমূল তা নিয়ে সংশয় রয়েছে। কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রিপুন বেরা ও মইনুল হাসানকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

পঞ্চায়েত অতীত, এবার রাজ্যসভা নির্বাচন নিয়ে ব্যস্ততা তুঙ্গে তৃণমূলের, রবিবারেও খোলা হল বিধানসভা!

পঞ্চায়েত অতীত, এবার রাজ্যসভা নির্বাচন নিয়ে ব্যস্ততা তুঙ্গে তৃণমূলের, রবিবারেও খোলা হল বিধানসভা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত