Abhishek Banerjee: জনস্রোতে গোলাপের বৃষ্টি, হাত জোড় করে কৃতজ্ঞতা অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়ত নির্বাচন! আর এই নির্বাচনকে পাখির চোখে দেখছে তৃণমূল। এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও বঙ্গের উত্তর থেকে দক্ষিণ উত্তাপের আঁচ বঙ্গের সবত্র দেখা যাচ্ছে। শাসক দলের জনসংযোগ কর্মসূচীর সঙ্গে পাল্লা দিয়ে নিজেরদের একের পর এক এক সভা করে যাচ্ছেন বিরোধীরা। বাংলায় এখন সভার পাল্টা সভা, আর হুঁশিয়ারির বদলে হুঙ্কার!

আরও পড়ুন: Mamata Banerjee: মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার, আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের নির্দেশ

বর্তমানে টানা ২ মাসের বাংলা সফরে বেরিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জেলাসফর শেষ, এবার দক্ষিণবঙ্গে তৃণমূলের ‘নবজোয়ার’! তবে উত্তরের শেষেও শনিবার মুর্শিদাবাদ জেলায় হুডখোলা গাড়িতে জনসংযোগও করছেন তিনি। আর এদিন গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে জনস্রোতে গোলাপের বৃষ্টি করতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি জনসমক্ষে হাত জোড় করে কৃতজ্ঞতা জানালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জনস্রোতে গোলাপের বৃষ্টি, কৃতজ্ঞতা জানালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক
জনস্রোতে গোলাপের বৃষ্টি, কৃতজ্ঞতা জানালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক

জানা গিয়েছে, এদিন লালগোলায় অস্থায়ী তাঁবু থেকে বেরিয়ে ভগবানগোলার রাস্তা ধরল অভিষেকের কনভয়। ওই ছোটো রাস্তার দু’পাশের লোকের ভিড়ে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে দেখা গেল। এহেন মুহূর্তে গাড়ির ছাদের দরজা খুলে উঠে এলেন অভিষেক। এরপরই মুঠো মুঠো গোলাপের পাপড়ি ছুড়ে দিলেন জনতার দিকে। তাঁর চোখে মুখে খুশির ঝলক এটাই প্রমাণ করছে যে, মুর্শিদাবাদের এই জনস্রোত আপ্লুত করেছে তাঁকে। সব শেষে জনতার দিকে ফুলবৃষ্টির করে কৃতজ্ঞতা জানালেন অভিষেক।

জনস্রোতে গোলাপের বৃষ্টি, কৃতজ্ঞতা জানালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক

প্রসঙ্গত, নব জোয়ার কর্মসূচি শুরুর দিন থেকে একাধিকবার বিশৃঙ্খলা, কর্মীদের মধ্যে হাতাহাতি, ব্যালট বিভ্রাট! রীতিমত শোরগোল ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। আর তা নিয়ে বারংবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক। অন্যদিকে, প্রচারে বেরিয়ে দলীয় অনুশাসন মনে করালেন অভিষেক! আবার কখনও দাবি করছেন, “মমতার কোনও বিকল্প নেই! আবারও চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়! ২০২৬ সালে আবারও সরকার গড়বে এই তৃণমূল!”

জনস্রোতে গোলাপের বৃষ্টি, কৃতজ্ঞতা জানালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক

জনস্রোতে গোলাপের বৃষ্টি, কৃতজ্ঞতা জানালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত