Mamata Banerjee: মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার, আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জনজাতি সংঘর্ষের জেরে বিগত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ মণিপুর। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয়েছে সেনা। সংঘর্ষের উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছে যে, উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান। কোনও ভাবেই পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না। এই মুহূর্তে বিক্ষোভ রুখতে সন্ত্রাসবাদীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে মণিপুর সরকার। পাশাপাশি অশান্তি ছড়িয়েছে রাজধানী ইমফলেও।

আরও পড়ুন: DA Protest: খাদ্য ভবন অচল করার পরিকল্পনা! কি বার্তা দিল ডিএ আন্দোলনকারীরা?

এহেন পরিস্থিতিতে মণিপুরের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের ট্যুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওই রাজ্যে থাকা বাংলার বাসিন্দাদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি। এদিন ট্যুইটারে মণিপুরে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের জন্য হেল্পলাইন নম্বরও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী! ট্যুইটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “মণিপুর থেকে সাহায্য চেয়ে যে কেউ এই নম্বরগুলিতে ফোন করতে পারেন। নম্বরগুলি হল, ০৩৩-২২১৪৩৫২৬, ০৩৩-২২৫৩৫১৮৫। পাশাপাশি অসহায় মানুষকে সাহায্যের জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার, মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী
মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার, মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

এদিন ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “মণিপুরের অবস্থা রীতিমত ভয়াবহ। ওই রাজ্য থেকে যেভাবে মানুষজন সাহায্যের জন্য বার্তা ও অনুরোধ পাচ্ছি। তাতে আমি গভীর ভাবে উদ্বিগ্ন। মণিপুর বসবাসকারী সকল বাসিন্দারা যেভাবে ওই অশান্তিতে আটকে পড়েছেন! তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হচ্ছি। বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে সর্বদাই থাকবে। আমরা মানুষের পাশে থাকতে দায়বদ্ধ। আর মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় রেখেই যাঁরা আটকে পড়েছেন তাঁদের উদ্ধার করবে বাংলার সরকার। আমরা মানুষের সঙ্গে সবসময় আছি।”

মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার, মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, এর আগে গতকাল অর্থাৎ শুক্রবার মণিপুরের অবস্থা নিয়ে ট্যুইটে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুরের রাজ্যপালের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, মণিপুরের পরিস্থিতি শান্ত করার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।

মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার, মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার, মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত