নজরবন্দি ব্যুরো: বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্রে জয়লাভের পরেও উপনির্বাচনে হার একেবারেই সহজভাবে নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলের কর্মীরা যাতে কোনভাবেই বিন্দুমাত্র বিচলিত না হোন, সেকথা মাথায় রেখেই বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতছাড়া সাগরদিঘির দায়িত্ব নিলেন অভিষেক।
আরও পড়ুনঃ Wriddhiman: ৪৩ বলে ৮১, নিজের কাজটা করে দিয়েছেন ঋদ্ধি, বাকিটা নির্বাচকদের ব্যাপার


দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনার সময় দলের নেতাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, সাগরদিঘি নিয়ে ভেবে বসে লাভ নেই। মানুষকে বোঝান, অধীর চৌধুরী বা কংগ্রেস কিছুই করেনি এখানে৷ তৃণমূল কংগ্রেস আগেও লড়েছে, আর এখনও পাশে আছে। একইসঙ্গে জেলার নেতাদের উদ্দেশ্যে বলেন, সাগরদিঘি আমার মাথায় আছে। আমি দেখছি ওটা। হাতছাড়া সাগরদিঘির দায়িত্ব নিলেন অভিষেক। বললেন, আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন। সবাই সবাইকে নিয়ে চলুন। যারা পদাধিকারী আছেন তাঁদের কাছে কোনও সমস্যা নিয়ে কেউ আসলে শুনুন। সেরকম হলে দলের শীর্ষ নেতৃত্বকে জানান।

একইসঙ্গে মুর্শিদাবাদে দলীয় কোন্দল নিয়েও বিশেষ বার্তা দেন তিনি। তাঁর কথায়, দলের নির্দেশ এবং প্রার্থী সবাইকে মানতে হবে। দলের কোন্দলের কথা উল্লেখ করে অভিষেক বলেন, মাঝে মধ্যেই এত ক্ষোভ কেন? একে মানছি না, ওকে মানব না এই সব করা চলবে না৷ সবাইকে নিয়ে চলতে হবে। দল যে কর্মসূচী দিচ্ছে তা করতেই হবে। মনে রাখবেন দল সব সময় নজরদারি রাখছে। মানুষের পাশে যান কেন্দ্র যেভাবে আচরণ করছে সেটা বোঝান।



অন্যদিকে, সাগরদিঘি থেকে জয়ী কংগ্রেস প্রার্থীর উদ্দেশ্যে বলেন, সাগরদিঘিতে কংগ্রেসে এমএলএ জিতেছেন। আমি অনুরোধ করব আগামী দিনে সাগরদিঘির উন্নয়নের দিকে তিনি জোর দেবেন। যদি কোনও কাজে অসহযোগিতা হয়। তাহলে বিধানসভায় তিনি যান মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। অসুবিধা হলে মুখ্যমন্ত্রীর দরজা খোলা। কেউ বারণ করছে না। এরপরেই অভিষেকের এই বার্তা শুনে বিধায়ক বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই কথা শুনে খুব ভালো লাগল। বেশ নিরপেক্ষভাবে এই কথাটি উনি বললেন। আমি অবশ্যই যাব।
হাতছাড়া সাগরদিঘির দায়িত্ব নিলেন অভিষেক, মুর্শিদাবাদে টার্গেট দিনটি আসন

একইসঙ্গে অভিষেক জেলার নেতাদের উদ্দেশ্যে বলেন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের টার্গেট ৪০ টি আসন। এর মধ্যে মুর্শিদাবাদের প্রত্যেকটি আসন নিশ্চিত করার জন্য কর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। এজন্য বুথ সভাপতিদের সর্বশক্তি দিয়ে লড়াইয়ের জন্য বার্তা দিয়েছেন তিনি।







