নজরবন্দি ব্যুরোঃ গত ম্যাচের পর তিনি জানিয়েছিলেন চালিয়ে খেলার চেষ্টা করছি। আর পরের ম্যাচে তিনি এমন চালালেন যে সবাই আবিষ্কার করলেন এক নতুন ঋদ্ধিমান কে। আজ মুখোমুখি হয়েছে হার্দিক ও ক্রুনালের দল। আর গিলের সাথে যখন মাঠে নামলেন ব্যাট হাতে তখন কী তাঁর মনে চলছিল নির্বাচকদের একটা বার্তা দিতেই হবে আজ। যে এই ভাবেও ফিরে আসা যায়।
আরও পড়ুনঃ বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে নতুন শর্ত দিল পাকিস্তান


আমাকে যতই তোমরা ব্রাত্য করো সব কিছুর জবাব দেবে আমার ব্যাট। যার ফলে তোমরা চেষ্টা করেও আমাকে উপেক্ষা করতে পারবে না। হয়তো তাই। যত ক্ষণ মাঠে ছিলেন তত ক্ষণ ঋদ্ধিমান সাহা শো। মাত্র ২০ বলে অর্ধশতরান করেন ঋদ্ধি। সুযোগ ছিল আইপিএলে নিজের দ্বিতীয় শতরানের। কিন্তু অল্পের জন্য হাতছাড়া হল সেই শতরান। ঋদ্ধি এই ম্যাচে ৪৩ বলে ৮১ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন।

তিনি ১০টি চার ও ৪টি ছক্কা মারেন। ১২.১ ওভারে আবেশ খানের বলে বাউন্ডারি লাইনে পরিবর্ত ফিল্ডার প্রেরক মানকড়ের হাতে ধরা পড়ে যান ঋদ্ধি। ঋদ্ধি চলতি আইপিএলের ১১টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৭.৩০ গড়ে ২৭৩ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৩৭.১৮। ঋদ্ধিকে নিয়ে বার বার সমালোচনা হয়েছে। তাঁর উইকেটকিপিং নিয়ে কোনও প্রশ্ন না উঠলেও প্রশ্ন উঠেছে তাঁর ব্যাটিং নিয়ে।



ভাল শুরু করলেও লম্বা ইনিংস খেলতে পারেন না বলে অভিযোগ উঠেছে ঋদ্ধির বিরুদ্ধে। ব্যাটিংয়ের জন্য ভারতের টেস্ট দল থেকে জায়গা হারিয়েছেন তিনি। সব সমালোচনা সাবরমতীর জলে ফেলে দিলেন ঋদ্ধি। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দলে জায়গা পাওয়ার দাবি আরও পাকা করলেন বাঙালি উইকেটরক্ষক।
আর এবার নির্বাচকদের কোটে বল। কী করবেন সেটা তাঁদের ব্যাপার। তবে এই ইন্সিং খেলে রেকর্ড করলেন জিটি-র এই ব্যাটার। আর সেটি হল, ঋদ্ধি আইপিএলের ইতিহাসে গুজরাট টাইটানসের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়ে ফেলেন।
৪৩ বলে ৮১, নিজের কাজটা করে দিয়েছেন ঋদ্ধি, বাকিটা নির্বাচকদের ব্যাপার

তিনি ভেঙে দেন বিজয় শঙ্করের রেকর্ড। বিজয় শঙ্কর চলতি মরশুমেই কেকেআরের বিরুদ্ধে মাত্র ২১ বলে হাফ-সেঞ্চুরি করেন। এতদিন সেটিই ছিল টাইটানসের জার্সিতে কোনও ক্রিকেটারের সব থেকে কম বলে করা অর্ধশতরানের নজির। এবার থেকে সেই রেকর্ড লেখা থাকবে ঋদ্ধির নামে।







