সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর হিংসা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছে তাঁরা। সংসদে আনা হয়েছে অনাস্থা প্রস্তাব। আজ বিকেলে অধিবেশন চলাকালীন জবাবি বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার বেলা ১২টায় লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হল। বক্তৃতা শুরু করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এদিকে আলোচনা শুরুর আগেই বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, শেষ বলে ছয় মারব আমরাই!
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল তৃণমূলে প্রত্যাবর্তন করতে পারেন সৌমিত্র খাঁ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে।গোপনে দুজনের বৈঠক হয়েছিল বলেও খবর উঠেছিল। এরপর থেকেই জল্পনা আরও জোরালো হয়। অবশেষে এই সমস্ত জল্পনা নিজেই ওড়ালেন বিজেপি সাংসদ। বিভিন্ন সম্ভাবনা খারিজ করে গেরুয়া শিবিরে থাকছেন বলেই স্পষ্ট জানিয়ে দিলেন সৌমিত্র। এদিকে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল।
গত সপ্তাহ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। প্রথম দিন থেকেই মণিপুর ইস্যুতে শোরগোল পড়েছে দুই কক্ষেই। মোদী সরকারের জবাব দাবি করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসেছে সরকার পক্ষ। মূলত বিরোধীদের বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়, তা নিয়েই আলোচনা হবে।
সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সংসদের গান্ধীমূর্তির পাদদেশে ধরনাতেও যোগ দেবেন বলেই খবর। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে তাঁর। রবিবার বিকেলেই ৫ টার বিমানে দিল্লি যাবেন তৃণমূল সাংসদ।
চলতি বছরের বাদল অধিবেশন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ এরপর মোদী সরকার শীতকালীন অধিবেশনের রূপে শেষ একটি পূর্ণাঙ্গ অধিবেশন পাবে। তাই অভিন্ন দেওয়ানি বিধি বা অন্য কোনও বিল পাশ করানোর জন্য এটাই সঠিক সময় বলে অনুমান বিশেষজ্ঞ মহলের।
আসন্ন বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল। সম্প্রতি বাইশ তম আইন কমিশন অভিন্ন দেওয়ানি বিধি চালু করার বিষয়টি নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জোর সওয়াল তুলেছেন অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে সংসদের বাদল অধিবেশন। আর সূত্রের খবর অনুযায়ী, সেখানেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল।