Narendra Modi: সংসদে বিরোধীদের তুলোধোনা মোদীর, সব রেকর্ড ভেঙে ২৪-এ ফেরার হুংকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর হিংসা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছে তাঁরা। সংসদে আনা হয়েছে অনাস্থা প্রস্তাব। আজ বিকেলে অধিবেশন চলাকালীন জবাবি বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী। বিরোধীদের পাল্টা নিশানায় আনেন। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে সব রেকর্ড ভেঙে ক্ষমতায় ফেরার হুংকার দিয়েছেন তিনি।

আরও পড়ুন: মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, কক্ষত্যাগ বিরোধীদের, মোদীকে কটাক্ষ অধীরের

বৃহস্পতিবার বক্তৃতার শুরুতেই অনাস্থা প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অনাস্থা প্রস্তাব ঈশ্বরের আশীর্বাদ।” তাঁর দাবি, ২০১৮ সালেও বিরোধীরা এমন প্রস্তাব এনেছিল। পরের বছর নির্বাচনের ফলাফলে আগের থেকেও বেশি আসনে জিতেছিল এনডিএ। একই ভাবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আরও বড় ব্যবধানে জিতে মসনদে ফেরার হুঙ্কার মোদীর। বিরোধীদের নিশানায় এনে মোদী বলেন, “গরীবদের খিদে নিয়ে বিরোধীরা ভাবেন না। তাঁদের একটাই চিন্তা, একটাই খিদে সেটা হল ক্ষমতার খিদে।” বিরোধী জোটের ঐক্য নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “অধীর চৌধুরীকে অনাস্থা বিতর্কে বলতে দেওয়া হয়নি কেন? ‘কলকাতা থেকে কি কোনও বিশেষ ফোন এসেছিল? তার জন্যই কি তাঁকে এই বিতর্কে সরিয়ে রাখা হল”

সংসদে বিরোধীদের তুলোধোনা মোদীর, সব রেকর্ড ভেঙে ২৪-এ ফেরার হুংকার

কালো কাপড় পড়ে বিরোধীদের সংসদে আসা নিয়ে প্রধানমন্ত্রী দাবি, গোটা বিশ্বে ভারতের যে সুনাম হচ্ছে তাতে যেন নজর না লেগে যায় তারই ব্যবস্থা করছেন বিরোধীরা। বলেন, “বিরোধীরা কালো কাপড় পরে এসে ভারতের গায়ে কালো টিকা লাগিয়ে দিয়েছেন।” সংসদে মোদী বললেন, ‘‘আপনাদের একটা গোপন কথা বলি, ঈশ্বরের কাছে এক অদ্ভুত বর পেয়েছেন বিরোধীরা। ওঁরা যাঁদেরই খারাপ চেয়েছেন, তাদেরই ভাল হয়েছে।’’

সংসদে বিরোধীদের তুলোধোনা মোদীর, সব রেকর্ড ভেঙে ২৪-এ ফেরার হুংকার

তিনটি উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বিরোধীরা এলআইসি (LIC) নিয়ে অনেক খারাপ কথা বলেছিল। সেই এলআইসিও সঙ্কট কাটিয়ে উঠেছে। যে এইচএএল ভারতের প্রতিরক্ষা বাহিনীর জন্য হেলিকপ্টার বানাতো সেই সংস্থা বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছিল। আজ এইচএএল বিপুল উন্নতি করেছে। ২০১৮ সালে এঁরা আমাদের সরকার পড়ে যাবে বলেছিল। তার পর আরও বেশি ভোট পেয়ে আমাদের সরকার আবার ক্ষমতায় এসেছে।

সংসদে বিরোধীদের তুলোধোনা মোদীর, সব রেকর্ড ভেঙে ২৪-এ ফেরার হুংকার

সংসদে বিরোধীদের তুলোধোনা মোদীর, সব রেকর্ড ভেঙে ২৪-এ ফেরার হুংকার
সংসদে বিরোধীদের তুলোধোনা মোদীর, সব রেকর্ড ভেঙে ২৪-এ ফেরার হুংকার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর