Manipur Violence: মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, কক্ষত্যাগ বিরোধীদের, মোদীকে কটাক্ষ অধীরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর হিংসা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছে তাঁরা। সংসদে আনা হয়েছে অনাস্থা প্রস্তাব। অবশেষে আজ মণিপুর নিয়ে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার আগেই উত্তাল সংসদ। কক্ষত্যাগ করেন বিরোধীরা। এদিকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী নরেন্দ্র মোদীকে ‘নীরব মোদী’ বলে কটাক্ষ করেন।

আরও পড়ুন: ভারত সফরে আসছেন শেখ হাসিনা, চিন প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ!

মণিপুর ইস্যুতে গত বুধবারই সংসদে নরেন্দ্র মোদীর উপর চরম কষাঘাত আনতে চেয়েছেন কংগ্রেস সাংসদ। বৃহস্পতিবার আরও একধাপ এগিয়ে গেলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। এদিন কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে কথা বলা শুরু করেন অধীর চৌধুরী। প্রথমেই তিনি বলেন, “অনাস্থা প্রস্তাবের অনেক ক্ষমতা রয়েছে। অনাস্থা প্রস্তাবের কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় এসেছেন।” এরপরই তিনি বলেন, “আমরা সবাই জানি যে দেশের সম্পদ লুঠ করে নীরব মোদী বিদেশে পালিয়ে গিয়েছেন। কিন্তু এখন আমাদের ভুল ভেঙেছে। নীরব মোদী বিদেশে নেই। মণিপুর প্রশ্নে নরেন্দ্র মোদীই এখন নীরব মোদী হয়ে এদেশে রয়েছেন।”

মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, কক্ষত্যাগ বিরোধীদের, মোদীকে কটাক্ষ অধীরের

অধীর চৌধুরীর পর বক্তৃতা দেন বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য শিন্ডে। লোকসভায় তখন বিরোধীদের হট্টগোল। বিজেপি সাংসদের ভাষণের সময় কক্ষত্যাগ করেন বিরোধীরা। এনিয়ে জ্যোতিরাদিত্য কটাক্ষের সুরে বলেন, ‘‘নিজেদের অনাস্থা প্রস্তাবেই আস্থা নেই বিরোধীদের। এখন নিজেরাই কক্ষত্যাগ করছেন।’’ এদিন বিকেল ৪টেয় মণিপুর নিয়ে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, কক্ষত্যাগ বিরোধীদের, মোদীকে কটাক্ষ অধীরের

উল্লেখ্য, বিরোধীদের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিরোধীদের নিজেদের মধ্যেই কোনও বিশ্বাস নেই। অধীরদাকে জিজ্ঞাসা করছি, আপনার দলের অনেক কর্মীকে খুন করা হয়েছে। আপনি বাংলায় তৃণমূলের বিরোধিতা করছেন, আর এখানে মিষ্টি খাওয়াচ্ছেন! কাদের সঙ্গে রয়েছেন আপনি?’’

মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, কক্ষত্যাগ বিরোধীদের, মোদীকে কটাক্ষ অধীরের

মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, কক্ষত্যাগ বিরোধীদের, মোদীকে কটাক্ষ অধীরের
মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, কক্ষত্যাগ বিরোধীদের, মোদীকে কটাক্ষ অধীরের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর