Monsoon Session: নতুন সংসদ ভবনে প্রথম বাদল অধিবেশন, কবে থেকে শুরু, জানাল কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি বছরের বাদল অধিবেশন হতে চলেছে ঐতিহাসিক। কারণ অধিবেশন বসবে নতুন সংসদ ভবনে। কবে থেকে শুরু? জানিয়ে দিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এবারের বাদল অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হতে পারে বলেই খবর।

আরও পড়ুন: ভোটের মুখেই রাজ্যের জন্য ১৫ হাজার কোটির আর্থিক বরাদ্দ কেন্দ্রের

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, আগামী ২০ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। ১১ আগস্ট পর্যন্ত চলবে। নতুন সংসদ ভবনে বাদল অধিবেশন বসবে বলেই জানানো হয়ছে। তবে উদ্বোধন হলেও নয়া সংসদ ভবনের ভিতরের কিছু কাজ এখনও বাকি। সেগুলি দ্রুত শেষ করার চেষ্টা চলছে। যদি সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে পুরনো সাংসদ ভবনেই অধিবেশন বসার সম্ভাবনা থাকতে পারে। তবে কেন্দ্রীয় সরকার চাইছে নতুন সংসদ ভবনেই বাদল অধিবেশনের শুরু থেকে শেষ হোক।

নতুন সংসদ ভবনে প্রথম বাদল অধিবেশন, কবে থেকে শুরু, জানাল কেন্দ্র

চলতি বছরের বাদল অধিবেশন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ এরপর মোদী সরকার শীতকালীন অধিবেশনের রূপে শেষ একটি পূর্ণাঙ্গ অধিবেশন পাবে। তাই অভিন্ন দেওয়ানি বিধি বা অন্য কোনও বিল পাশ করানোর জন্য এটাই সঠিক সময় বলে অনুমান বিশেষজ্ঞ মহলের। দিল্লির আপ সরকার প্রশাসনিক ক্ষমতা নিজেদের হাতে রাখার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। বিজেপি সরকারের বিরুদ্ধে লড়তে অবিজেপি রাজ্যগুলির কাছ থেকে সমর্থন আদায় করছে। আগামী অধিবেশনেই দিল্লির বিতর্কিত অর্ডিন্যান্স পেশ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

নতুন সংসদ ভবনে প্রথম বাদল অধিবেশন, কবে থেকে শুরু, জানাল কেন্দ্র

আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন। বাংলার ৬ টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন হবে। অন্যদিকে, সূত্রে খবর, আগামী ৫ আগস্ট অভিন্ন দেওয়ানি বিধির খসড়া পেশ করা হবে।

নতুন সংসদ ভবনে প্রথম বাদল অধিবেশন, কবে থেকে শুরু, জানাল কেন্দ্র

নতুন সংসদ ভবনে প্রথম বাদল অধিবেশন, কবে থেকে শুরু, জানাল কেন্দ্র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর