Panchayat Election: ভোটের মুখেই রাজ্যের জন্য ১৫ হাজার কোটির আর্থিক বরাদ্দ কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি সপ্তাহের শেষেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ভোটের মুখেই রাজ্যকে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েতের প্রচারে শাসক দলের নেতারা একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন। এরইমধ্যে অর্থ বরাদ্দ করল কেন্দ্র। কোন খাতে যাবে এই টাকা?

আরও পড়ুন: আজ উত্তরবঙ্গ সফরে Abhishek Banerjee, নজরে ‘দুর্বল ঘাটি’ আলিপুরদুয়ার

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের তরফে ১৫ হাজার ২৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের গতি আনতেই আর্থিক সহযোগিতা করেছে কেন্দ্র। কেবল পশ্চিমবঙ্গ নয় দেশের মোট ১২ টি রাজ্যকে আর্থিক সহায়তা করা হয়েছে। তবে বাংলার জন্য বরাদ্দ অর্থের পরিমাণ সবথেকে বেশি। ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বিদ্যুৎ ক্ষেত্রে উৎকর্ষ আনতে এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন।

ভোটের মুখেই রাজ্যের জন্য ১৫ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের

জানা গিয়েছে, ২০২১-২২, ২০২৩-২৪ এই অর্থবর্ষে চার বছরের জন্য রাজ্যগুলিকে তাদের মোট অভ্যন্তরীণ উৎপাদনের জন্য ০.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ঋণ গ্রহণের অনুমতি দেওয়া হবে। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল, বিদ্যুৎক্ষেত্রে সুনির্দিষ্ট সংস্কারের রূপায়ন হলে এই অতিরিক্ত অর্থ পাওয়া যাবে।

ভোটের মুখেই রাজ্যের জন্য ১৫ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার একাধিকবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগে সরব হয়ে কয়েকমাস আগেই ধর্নায় বসেছিলেন। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ এনেছেন। শুক্রবার পশ্চিম বর্ধমানের বারাবনিতে পঞ্চায়েতের প্রচারে গিয়েও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।

ভোটের মুখেই রাজ্যের জন্য ১৫ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের

ভোটের মুখেই রাজ্যের জন্য ১৫ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের
ভোটের মুখেই রাজ্যের জন্য ১৫ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন