আজ উত্তরবঙ্গ সফরে Abhishek Banerjee, নজরে ‘দুর্বল ঘাটি’ আলিপুরদুয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শনিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক জেলায় কর্মসূচি রয়েছে তাঁর। এসবের মধ্যেও বিশেষ নজর থাকবে আলিপুরদুয়ারে। গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের যে জেলাগুলিতে তৃণমূলের খারাপ ফল ছিল সেগুলির মধ্যে অন্যতম আলিপুরদুয়ার। পঞ্চায়েতে এই জেলাতেই ভালো ফল করতে মরিয়া বাংলার শাসক দল।

আরও পড়ুন: পঞ্চায়েতে তৃণমূলের প্রচারে ‘বাদ’ সায়নী! নেপথ্যে কারণ কি ইডির তলব?

জানা গিয়েছে, আলিপুরদুয়ারে বুথ স্তরে প্রতিটি বাড়িতে সকলকে পৌঁছে যেতে হবে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্ব থেকে। আলিপুরদুয়ারে খারাপ ফল স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে শাসক দল। একদিকে পঞ্চায়েত অন্যদিকে আগামী বছরের লোকসভা নির্বাচন, সব দিক ভেবেই কোমর বেঁধেছে তৃণমূল। সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা শুরু হয়েছে বলে খবর। কয়েকমাস আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে এসে বৈঠকে বুথস্তরীয় সংগঠনে জোর দিতে বলা হয়েছিল।

আজ উত্তরবঙ্গ সফরে Abhishek Banerjee, নজরে 'দুর্বল ঘাটি' আলিপুরদুয়ার

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের ফলের ভিত্তিতে আলিপুরদুয়ারের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬৬। যার মধ্যে তৃণমূলের দখলে ছিল ৪৩। বিজেপির দখলে ছিল ৯ টি আসন। পঞ্চায়েত সমিতির সংখ্যা ছিল ৬। এরমধ্যে তৃণমূলের ঝুলিতে গিয়েছিল ৫ টি আসন এবং বিজেপি পেয়েছিল ১ টি আসন। জেলা পরিষদের ১৮ টি আসনের মধ্যে শাসক দল তৃণমূল পায় ১৭ টি আসন, গেরুয়া শিবিরের দখলে যায় মাত্র ১ টি আসন।

আজ উত্তরবঙ্গ সফরে Abhishek Banerjee, নজরে 'দুর্বল ঘাটি' আলিপুরদুয়ার
আজ উত্তরবঙ্গ সফরে Abhishek Banerjee, নজরে ‘দুর্বল ঘাটি’ আলিপুরদুয়ার

২০১৯-এ লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট ব্যাঙ্কে ধস নামে। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে আরও ফল খারাপ হয় ঘাসফুল শিবিরের। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় আলিপুরদুয়ারের পাঁচ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট শতাংশ ৫০.৪। তৃণমূল পেয়েছিল ৪০.৪ শতাংশ। এবারে পঞ্চায়েত ভোটে সেই ক্ষত সারিয়ে নিতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

আজ উত্তরবঙ্গ সফরে Abhishek Banerjee, নজরে ‘দুর্বল ঘাটি’ আলিপুরদুয়ার

আজ উত্তরবঙ্গ সফরে Abhishek Banerjee, নজরে 'দুর্বল ঘাটি' আলিপুরদুয়ার
আজ উত্তরবঙ্গ সফরে Abhishek Banerjee, নজরে ‘দুর্বল ঘাটি’ আলিপুরদুয়ার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন