Panchayat Election: পঞ্চায়েতে তৃণমূলের প্রচারে ‘বাদ’ সায়নী! নেপথ্যে কারণ কি ইডির তলব?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের মুখেই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের। শুক্রবারই ইডি দফতরে হাজিরা দেন তিনি। দীর্ঘ জেরা শেষে বেরিয়ে আসেন তিনি। এদিকে শনিবার দেখা গেল পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রচার তালিকায় নাম নেই অভিনেত্রীর। এরপরই উঠছে নানা প্রশ্ন। তবে কি ইডির তলবের কারণেই বাদ রাখা হল সায়নীকে?

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, গরমের সঙ্গে ঘামে কষ্ট বাড়বে

জানা গিয়েছে, শনিবার, ১ জুলাই মাসের প্রথম দিনেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের প্রচার তালিকা প্রকাশ করেছে। সেখানে নাম রয়েছে দলের প্রথম সারির নেতা-নেত্রীদের। কিন্তু যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের নাম নেই তালিকায়। গত বুধবার তৃণমূলের তরফে যে প্রচার তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে নাম ছিল যুব সভানেত্রীর। কিন্তু তাঁকে প্রচারে অংশ নিতে দেখা যায়নি। গত বৃহস্পতিবার ঈদ থাকায় প্রচারে নামেননি। শুক্রবার ইডি দফতরে হাজিরা দেওয়ায় গতকালও প্রচার কর্মসূচি থেকে দূরেই ছিলেন সায়নী। কিন্তু শনিবারও তালিকা থেকে বাদ পড়লেন তিনি। এনিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনা।

পঞ্চায়েতে তৃণমূলের প্রচারে 'বাদ' সায়নী! নেপথ্যে কারণ কি ইডির তলব?

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর যোগসূত্র পেয়েছে তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার তৃণমূলের তারকা নেত্রীকে বেশকিছু নথি সমেত সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তলবের পরই আচমকা গায়েব হয়ে গিয়েছিলেন সায়নী ঘোষ। দলীয় কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে, এমনকি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও সক্রিয় ছিলেন না। আদৌ ইডি দফতরে হাজিরা দেবেন কি না তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু সব জল্পনায় ইতি টেনে শুক্রবার নির্ধারিত সময়ের আগেই হাজিরা দিয়েছেন সায়নী।

পঞ্চায়েতে তৃণমূলের প্রচারে 'বাদ' সায়নী! নেপথ্যে কারণ কি ইডির তলব?

গতকাল তাঁকে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত পৌনে এগারোটা নাগাদ হাসিমুখেই ইডি দফতর থেকে বাইরে আসেন সায়নী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, ১০০ শতাংশ সহযোগিতা করেছেন। তদন্তের স্বার্থে ১১ ঘণ্টা শুধু নয় প্রয়োজনে ২৪ ঘণ্টা থাকতে পারবেন তিনি। সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য আগামী মঙ্গলবার ফের তলব করা হয়েছে যুব তৃণমূলের সভানেত্রীকে।

পঞ্চায়েতে তৃণমূলের প্রচারে ‘বাদ’ সায়নী! নেপথ্যে কারণ কি ইডির তলব?

পঞ্চায়েতে তৃণমূলের প্রচারে 'বাদ' সায়নী! নেপথ্যে কারণ কি ইডির তলব?
পঞ্চায়েতে তৃণমূলের প্রচারে ‘বাদ’ সায়নী! নেপথ্যে কারণ কি ইডির তলব?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত