Weather Update: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, গরমের সঙ্গে ঘামে কষ্ট বাড়বে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। পাল্লা দিয়ে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে একইসঙ্গে বজায় থাকবে ভ্যাপসা গরম। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামের কষ্ট বাড়বে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত আরও বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম, তবে কি বর্ষার দিন শেষ?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় বৃষ্টি চলবে। পরের কয়েকদিনে এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ পশলা বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়তে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি অক্ষরেখা রয়েছে যার ফলে দু-তিন দিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে গরম থেকে মুক্তি পেতে পারে শহরবাসী। শনিবার থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, গরমের সঙ্গে ঘামে কষ্ট বাড়বে

এবছর বাংলায় দেরিতে প্রবেশ করেছে বর্ষা। গত ১২ জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হয়েছে ১৯ জুন। কিন্তু শুরু থেকেই কোনও জেলায় তেমন ভারী বর্ষণ হয়নি। টানা বৃষ্টিতে তাপমাত্রা কমায় স্বস্তি পেয়েছিল দক্ষিণবঙ্গের মানুষ।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, গরমের সঙ্গে ঘামে কষ্ট বাড়বে

আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌসুমী বাযুর অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। ফলে আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, গরমের সঙ্গে ঘামে কষ্ট বাড়বে

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, গরমের সঙ্গে ঘামে কষ্ট বাড়বে
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, গরমের সঙ্গে ঘামে কষ্ট বাড়বে

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত