Weather Update: দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম, তবে কি বর্ষার দিন শেষ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকদিন টানা বৃষ্টিতে বেশ খানিকটা কমেছিল তাপমাত্রা। স্বস্তি ফিরেছিল দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার থেকে ফের বৃষ্টিপাতের পরিমাণ কমছে, যার ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। সপ্তাহান্তে ভ্যাপসা গরমে ভুগবে মানুষ। আজ থেকেই গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঝড়বে ঘাম।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি অক্ষরেখা রয়েছে যার ফলে দু-তিন দিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে গরম থেকে মুক্তি পেতে পারে শহরবাসী। শনিবার থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী তিনদিনে তাপমাত্রা কমপক্ষে ৩-৪ ডিগ্রি বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম, তবে কি বর্ষার দিন শেষ?

আজ, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের প্রথম দিনেই অর্থাৎ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫। গতকাল, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে নিম্নচাপটি ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করছে। অন্যদিকে একটি অক্ষরেখা রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই কারণে কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম, তবে কি বর্ষার দিন শেষ?
দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম, তবে কি বর্ষার দিন শেষ?

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুদিন উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন পরিবর্তন না হলেও পরের দুদিনের ২-৪ ডিগ্রি সেলিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম, তবে কি বর্ষার দিন শেষ?

দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম, তবে কি বর্ষার দিন শেষ?
দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম, তবে কি বর্ষার দিন শেষ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর