আসন্ন বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল। সম্প্রতি বাইশ তম আইন কমিশন অভিন্ন দেওয়ানি বিধি চালু করার বিষয়টি নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জোর সওয়াল তুলেছেন অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে সংসদের বাদল অধিবেশন। আর সূত্রের খবর অনুযায়ী, সেখানেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল।
উদ্বোধন হল নতুন সংসদ ভবনের। আগে থেকেই কটাক্ষ চলছিল বিরোধীদের। রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানের পরও যেন বিতর্কের রেশ কমছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর বিজেপি সরকারকে একের পর এক আক্রমণ করছে বিরোধী দলগুলি। এমনকি নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করা হয়।