Uniform Civil Code: তুঙ্গে তৎপরতা! আসন্ন বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল। সম্প্রতি বাইশ তম আইন কমিশন অভিন্ন দেওয়ানি বিধি চালু করার বিষয়টি নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জোর সওয়াল তুলেছেন অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে সংসদের বাদল অধিবেশন। আর সূত্রের খবর অনুযায়ী, সেখানেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল।

আরও পড়ুন: আর্থিক দুর্নীতি ঠেকাতে, এবার পঞ্চায়েতে বাধ্যতামূলক হতে চলেছে ডিজিটাল লেনদেন

প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড দেশের সমস্ত সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলে। অর্থাৎ, বিবাহ, বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ইত্যাদির মতো ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে আগে যেমন আলাদা আলাদা আইন ছিল, অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সেই ভিন্নতা থাকবে না। এখন, আইন কমিশন অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠনের মতামত জানতে চেয়েছে। সংসদের নতুন নির্মিত ভবনেই বাদল অধিবেশন হতে পারে।

আসন্ন বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল
আসন্ন বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল

এছাড়াও, সংবিধানের ৪৪ তম অনুচ্ছেদে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার জন্য সরকারকে উদ্যোগী হতে বলা হয়েছে। এর আগেও বিজেপি সরকার যে সকল সিদ্ধান্ত নিতে চেয়েছিল অর্থাৎ ৩৭০ ধারা রোদ, অযোধ্যায় রামমন্দির নির্মাণ, সিএএ বিল এই সবই অতি দ্রুততার সঙ্গে সংসদে পাশ করাতে সক্ষম হয়েছিল। তাই আশঙ্কা, ভাবনা যখন তৈরিই আছে তাহলে আর অপেক্ষা কীসের! এবার আসন্ন বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিলটিকে পাশ করাতে পারে কিনা মোদী সরকার সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আসন্ন বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল

আসন্ন বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল
আসন্ন বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত