নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত স্তরে আর্থিক দুর্নীতি ঠেকাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশের সব পঞ্চায়েতে বাধ্যতামূলক হতে চলেছে ডিজিটাল লেনদেন। এই মর্মে দেশের সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক।
আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে আদালতে ধাক্কা খেল টুইটার! সাথে জরিমানা ৫০ লাখ


চলতি বছরের ১৫ই অগস্টের পর থেকে, উন্নয়নমূলক কাজ হোক বা রাজস্ব সংগ্রহ – পঞ্চায়েত স্তরের কোনও কাজে নগদ লেনদেন করা যাবে না। সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে দেশের প্রত্যেকটি পঞ্চায়েতকে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ জুলাইয়ের মধ্যে এই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে।

ইউপিআই লেনদেনে সক্ষম হওয়ার পর, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট রাজ্যের সাংসদ বা বিধায়কদের উপস্থিতিতে, সেই পঞ্চায়েতগুলিকে ডিজিটাল লেনদেনে সক্ষম বলে ঘোষণা করা উচিত বলে জানিয়েছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। উল্লেখ্য, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রাখতে হবে QR Code ও UPI Payment’র সুবিধা।


আর্থিক দুর্নীতি ঠেকাতে, এবার পঞ্চায়েতে বাধ্যতামূলক হতে চলেছে ডিজিটাল লেনদেন

তবে বাংলায় এই ব্যবস্থা লাগু করতে খুব সমস্যা হবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের প্রায় সব সরকারি ক্ষেত্রেই অনলাইন সার্ভিস চালু করে দিয়েছেন। বাংলার বুকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ডিজিটাল লেনদেনের পরিকাঠামো গড়ে তুলতে সহযোগিতা করবে ওয়ার্ল্ড ব্যাংক।







