HomeTagsMoney

Money

Tapas on Manik: টাকা নিতে লোক পাঠাতেন মানিক, বিস্ফোরক মন্তব্য তাপসের

সাংবাদিকদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তাঁর বক্তব্য, আমাদের অফলাইনে যেগুলো বলেছিলাম, সেগুলো চেয়েছে, সেগুলোই দিতে যাচ্ছি। আমরা বলেছি অফিস থেকেই টাকা যেত মানিকের কাছে। মহিষবাথানের অফিসে টাকা নিতে লোক পাঠাতেন মানিক। তাপস মণ্ডলের বক্তব্য ঘিরে জল্পনা।

US Dollar: ৯ কোটির অধিক মার্কিন ডলার উদ্ধার, কলকাতা বিমানবন্দরে গ্রেফতার ১

বিপুল অঙ্কের বিদেশি টাকা উদ্ধার। বৃহস্পতিবার বিপুল অঙ্কের বিদেশী টাকা উদ্ধার করল কলকাতা বিমানবন্দরের কাস্টমসের আধিকারিকরা। ৯ কোটির অধিক মার্কিন ডলার উদ্ধার, ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৯.৩৪ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক দর ৭০০ কোটি টাকার বেশী।

Maldah: মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, উদ্ধার ১ কোটি ৩৯ লক্ষ টাকা

রবিবার মালদহের গাজোলে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান সিআইডির। মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ী। ঘটনায় ওই মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কী কারণে বিপুল টাকা মজুত করা ছিল? খুঁজে বের করছে তদন্তকারী অফিসাররা।

Maldah: কমপক্ষে ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার, মালদহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

সিআইডি সূত্রে খবর, এখনও অবধি কমপক্ষে ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। টাকার পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। টাকা গোনার জন্য মেশিন আনা হয়েছে। শুধুমাত্র মাছ ব্যবসার টাকা? নাকি এর সঙ্গে যুক্ত অন্য কিছু? সেটা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ।

Mamata Banerjee: টাকা কার কাছে যাচ্ছে? প্রশ্ন তুললেন মমতা

নিয়মিত আক্রমণ শানানো হচ্ছে বিরোধীদের তরফে। বিরোধী শিবিরের কথায়, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত টাকা ঘুরপথে চলে যায় কালীঘাটে। যা নিয়ে এবার বিন্দুমাত্র পিছু হটতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আক্রমণ শানালেন বিরোধীদের বিরুদ্ধে। টাকা কার কাছে যাচ্ছে? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Partha-Arpita: পণ্ডিতিয়া রোডের বাড়িতে চলছে তল্লাশি অভিযান, অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে সোনার খনি

গত পরশু একাধিক দলে ভাগ হয়ে কলকাতায় অভিযান চালিয়েছিল ইডি। সেবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের পণ্ডিতিয়া রোডের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। বহু চেষ্টা করেও সেদিন তালা খুলতে পারেনি তদন্তকারী অফিসাররা। বৃহস্পতিবার ফের তল্লাশি অভিযান শুরু হল ইডির। তালা ভেঙে অর্পিতার ফ্ল্যাটে ঢুকল ইডির আধিকারিকরা।

SSC-TET Scam: অর্পিতার ডায়রিতে টাকা লেনদেনের হিসেব! ঘনাচ্ছে রহস্য

২১ কোটি অধিক নগদ টাকা সহ সোনার গয়না এবং অন্যান্য নথি সংগ্রহ করেছিল ইডি। ইডির বাজেয়াপ্ত করা হিসেবের মধ্যে ছিল একাধিক ডায়েরি। সেই সমস্ত ডায়েরিগুলিকেই বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ইডির আধিকারিকরা। এখন সেই ডায়েরি থেকে বেশ কিছু তথ্য পেয়েছে ইডি। অর্পিতার ডায়রিতে টাকা লেনদেনের হিসেব রয়েছে কি না খতিয়ে দেখছে ইডি। 

Trending Now